Home এশিয়া পেসিফিক অস্ট্রেলিয়ান বর্ডার ফোর্স কমান্ডারের সঙ্গে কোস্টগার্ড মহাপরিচালকের সাক্ষাৎ

অস্ট্রেলিয়ান বর্ডার ফোর্স কমান্ডারের সঙ্গে কোস্টগার্ড মহাপরিচালকের সাক্ষাৎ

166
0

বাংলাদেশ কোস্টগার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মো. জিয়াউল হকের সঙ্গে অস্ট্রেলিয়ান মেরিটাইম বর্ডার কমান্ডের কমান্ডার রিয়ার অ্যাডমিরাল ব্রেট সন্টার এবং অস্ট্রেলিয়ান দূতাবাসের একটি প্রতিনিধিদল সাক্ষাৎ করেছেন। সোমবার (২৩ জুন) কোস্টগার্ড সদর দপ্তরে অনুষ্ঠিত এই সাক্ষাতে দুই দেশের সামুদ্রিক নিরাপত্তা ও সহযোগিতার সম্পর্ক আরও দৃঢ় করার আশা ব্যক্ত করা হয়।

এ সময়, রিয়ার অ্যাডমিরাল মো. জিয়াউল হক সামুদ্রিক আইনের যথাযথ প্রয়োগ, আঞ্চলিক সচেতনতা বৃদ্ধি এবং সক্ষমতা উন্নয়নসহ, বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার যৌথ অংশীদারিত্বকে আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি আন্তর্জাতিক অপরাধ, অবৈধ মৎস্য আহরণ, মানব ও মাদক পাচার, এবং সমুদ্রে সন্ত্রাসী কর্মকাণ্ড রোধে রিয়েল-টাইম তথ্য আদান-প্রদান, যৌথ প্রশিক্ষণ এবং কৌশলগত সমন্বয়ের প্রয়োজনীয়তা উল্লেখ করেন।

রিয়ার অ্যাডমিরাল জিয়াউল হক বলেন, বাংলাদেশ কোস্টগার্ড ও অস্ট্রেলিয়ান বর্ডার ফোর্স পেশাদারিত্ব এবং অভিন্ন সংকল্পের ভিত্তিতে একযোগে কাজ করে যাচ্ছে। তিনি আরও বলেন, অস্ট্রেলিয়ার সহায়তায় প্রশিক্ষণ, প্রযুক্তিগত সহায়তা এবং নজরদারি সক্ষমতা বৃদ্ধি পাওয়ায় কোস্টগার্ডের কার্যকারিতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ভবিষ্যতে এই সহযোগিতা আরও বিস্তৃত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here