বছরের পর বছর ধরে, এবিসি এবং স্ক্রিন অস্ট্রেলিয়ার যৌথ উদ্যোগ ‘ফ্রেশ ব্লাড প্রজেক্ট’ নতুন প্রতিভার উত্থান ঘটিয়ে আসছে। বিশেষ করে, এই উদ্যোগটি অস্ট্রেলিয়ার অনেক প্রতিভাবান কমেডিয়ান, পরিচালক ও লেখকের ক্যারিয়ার শুরু করার ক্ষেত্র হয়ে উঠেছে।
সম্প্রতি, ৪০০টি দলের মধ্যে থেকে দশটি দলকে সফল হিসেবে নির্বাচন করা হয়েছে, যারা প্রত্যেকে তিনটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র তৈরির জন্য ৫০ হাজার ডলার করে পাবে।
এই নির্বাচিত দলগুলোর একটি হচ্ছে ‘ওয়েস্টার্নার্স’, যার একজন সদস্য হলেন বাংলাদেশী বংশোদ্ভূত সঙ্গীতশিল্পী ও ডিজে মুনাসিব হামিদ। তিনি বলেন, “একজন ডায়াসপোরা ও ইমিগ্রান্ট হিসেবে অস্ট্রেলিয়ায় বেড়ে ওঠার অভিজ্ঞতা আমি এই প্রজেক্টের মাধ্যমে সবাইকে শেয়ার করতে চাই।”










