Home বাংলাদেশ জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে আবারও রাজনৈতিক দলের আলোচনা চলছে

জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে আবারও রাজনৈতিক দলের আলোচনা চলছে

156
0

আলোচিত ‘জুলাই সনদ’ ঘোষণার প্রস্তুতির অংশ হিসেবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আবারও বৈঠকে বসেছে জাতীয় ঐকমত্য কমিশন।

মঙ্গলবার (১৭ জুন) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এ বৈঠক শুরু হয়, যা চলবে আগামী ১৯ জুন পর্যন্ত।

সংবিধানের ৭০ নম্বর অনুচ্ছেদসহ একাধিক গুরুত্বপূর্ণ ইস্যু এবং পূর্ববর্তী অসমাপ্ত আলোচনা চূড়ান্ত করতে কমিশন এই নতুন বৈঠকের আয়োজন করেছে।

আলোচনায় থাকছে—সংবিধানের ৭০ অনুচ্ছেদ, সংসদের স্থায়ী কমিটির সভাপতির মনোনয়ন, নারীর রাজনৈতিক অংশগ্রহণ, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ (নিম্ন ও উচ্চকক্ষ) গঠনের প্রস্তাব এবং প্রধান বিচারপতি নিয়োগ প্রক্রিয়া ইত্যাদি বিষয়।

এর আগে গত ৩ জুন রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় দফার প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছিল, যেখানে সভাপতিত্ব করেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here