Home বাংলাদেশ ঢাকায় সৌদি আরবের নতুন রাষ্ট্রদূত হিসেবে যোগ দিলেন ড. আব্দুল্লাহ জাফর

ঢাকায় সৌদি আরবের নতুন রাষ্ট্রদূত হিসেবে যোগ দিলেন ড. আব্দুল্লাহ জাফর

152
0

বাংলাদেশে সৌদি আরবের নতুন রাষ্ট্রদূত হিসেবে ড. আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়াহকে নিয়োগ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (০১ জুলাই) সৌদি এয়ারলাইন্সের নিয়মিত ফ্লাইটে তিনি বাংলাদেশে পৌঁছান।

সূত্র জানায়, পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রটোকল অনুবিভাগ এবং ঢাকাস্থ সৌদি দূতাবাসের কর্মকর্তারা বিমানবন্দরে তাকে স্বাগত জানান।

চলতি বছরের এপ্রিলে সৌদি রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দুহাইলান ঢাকা ত্যাগ করেন এবং তার স্থলাভিষিক্ত হচ্ছেন ড. আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়াহ। তিনি দ্রুত পরিচয়পত্র পেশ করে ঢাকায় তার মিশন শুরু করবেন।

রাষ্ট্রবিজ্ঞানে উচ্চতর ডিগ্রিধারী ড. আব্দুল্লাহ জাফরকে সৌদি ফরেন সার্ভিসে চীন ও কোরিয়ার বিষয়ে বিশেষজ্ঞ হিসেবে বিবেচনা করা হয়। ২০০৫ থেকে ২০০৭ পর্যন্ত তিনি ব্রাজিলের ব্রাসিলিয়াতে দায়িত্ব পালন করেন, এরপর ২০০৭ থেকে ২০১২ সাল পর্যন্ত আমেরিকার হাউস্টনের সৌদি কনস্যুলেটের কনসাল জেনারেল ছিলেন।

২০১৩ সালে তিনি সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ আফ্রিকা ডেস্কের পরিচালক ছিলেন এবং পরে তাকে কোরিয়ায় সৌদি দূতাবাসের ডেপুটি হেড অব মিশন হিসেবে নিয়োগ দেওয়া হয়। ২০১৫ থেকে ২০১৮ সাল পর্যন্ত তিনি সিউলে দায়িত্ব পালন করেন। এরপর, ২০২১ সাল পর্যন্ত তিনি জেনেভায় দায়িত্ব পালন করেন এবং পরে চীনের গুয়াংজুতে সৌদি কনসাল জেনারেলের দায়িত্বে নিযুক্ত হন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here