Home বাংলাদেশ National “প্রবাসীদের রেমিট্যান্সেই বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে” — ড. ইউনূস

“প্রবাসীদের রেমিট্যান্সেই বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে” — ড. ইউনূস

141
0

বাংলাদেশের পুনর্গঠনে প্রবাসী বাংলাদেশিদের অবদান স্মরণ করে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, দেশ যখন ধ্বংসাবশেষে পরিণত হয়েছিল, তখন প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সই ছিল ঘুরে দাঁড়ানোর মূল শক্তি।

শুক্রবার (৩০ মে), টোকিওতে বাংলাদেশ দূতাবাসে আয়োজিত এক কমিউনিটি সংবর্ধনায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, “দেশের সংকটকালে টিকে থাকার পেছনে সবচেয়ে বড় অবদান রেখেছেন প্রবাসীরা। রাষ্ট্রীয় কোষাগার ও ব্যাংক যখন ফাঁকা হয়ে গিয়েছিল, তখন তারা পাশে না দাঁড়ালে দেশ ঘুরে দাঁড়াতে পারত না।”

অধ্যাপক ইউনূস আরও বলেন, অন্তর্বর্তী সরকার তার দায়িত্ব পালনে প্রতিশ্রুতিবদ্ধ, তবে জাতি গঠনে প্রবাসীদের অংশগ্রহণ আরও দৃঢ় হওয়া প্রয়োজন।

তিনি প্রবাসীদের বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান জানান। তার ভাষ্য, “রাষ্ট্র মেরামতের দায়িত্ব একজন নাগরিক হিসেবে আপনাদেরও নিতে হবে। আপনাদের আত্মীয়স্বজন, বন্ধু, এমনকি ব্যবসা রয়েছে বাংলাদেশে। তাই জাতীয় উন্নয়নে আপনাদের সক্রিয় ভূমিকা জরুরি।”

তিনি বলেন, “জাপান সরকারে প্রভাব তৈরির জন্য প্রবাসীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। তাই সবাইকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে।”

অধ্যাপক ইউনূসের জাপান সফরের তৃতীয় দিনে বাংলাদেশ ও জাপানের মধ্যে তিনটি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে:

  1. ডেভেলপমেন্ট পলিসি লোন – ৪১৮ মিলিয়ন মার্কিন ডলার (অর্থনৈতিক সংস্কার ও জলবায়ু সহনশীলতা জোরদারকরণে)
  2. জয়দেবপুর-ঈশ্বরদী ডুয়াল-গেজ ডাবল-লেন রেলওয়ে প্রকল্প – ৬৪১ মিলিয়ন মার্কিন ডলার
  3. মানবসম্পদ উন্নয়ন স্কলারশিপ অনুদান – ৪.২ মিলিয়ন মার্কিন ডলার

বাংলাদেশের পক্ষে এই সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন রাষ্ট্রদূত মো. দাউদ আলী, এবং জাপানের পক্ষে স্বাক্ষর করেন রাষ্ট্রদূত শিনিচি সাইদা। স্বাক্ষরের সময় প্রধান উপদেষ্টা ইউনূস উপস্থিত থেকে আনুষ্ঠানিকতা প্রত্যক্ষ করেন।

পরে তিনি জাপানে নিযুক্ত রাষ্ট্রদূতের আয়োজিত নৈশভোজে অংশ নেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here