Home বিশ্ব ইসরায়েলকে শর্তসাপেক্ষ স্বীকৃতি দিতে প্রস্তুত ইন্দোনেশিয়া

ইসরায়েলকে শর্তসাপেক্ষ স্বীকৃতি দিতে প্রস্তুত ইন্দোনেশিয়া

137
0

বিশ্বের বৃহত্তম মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ ইন্দোনেশিয়া জানিয়েছে, তারা শর্তসাপেক্ষে ইসরায়েলকে স্বীকৃতি দিতে প্রস্তুত। শর্তটি হলো—ইসরায়েলকে অবশ্যই ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে হবে।

টাইমস অব ইসরায়েল জানায়, বুধবার (২৮ মে) জাকার্তায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রবায়ো সুবিয়ান্তো। তাঁর পাশে ছিলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ।

প্রবায়ো বলেন, “দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানই মধ্যপ্রাচ্যে টেকসই শান্তির একমাত্র পথ। আমাদের উচিত ইসরায়েলের সার্বভৌমত্ব মেনে নেওয়া এবং তাদের নিরাপত্তার নিশ্চয়তা দেওয়া। তবে স্পষ্ট করে বলেছি—ইসরায়েল যদি ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়, তবেই আমরা কূটনৈতিক সম্পর্ক স্থাপনে আগ্রহী হব।”

উল্লেখ্য, ইন্দোনেশিয়া ও ইসরায়েলের মধ্যে এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক নেই। বরাবরই ইন্দোনেশিয়া আন্তর্জাতিক অঙ্গনে ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষে অবস্থান নিয়েছে।

বিশ্লেষকদের মতে, প্রেসিডেন্ট প্রবায়োর এই সাম্প্রতিক বক্তব্য ইঙ্গিত দিচ্ছে, ইন্দোনেশিয়ার দীর্ঘদিনের পররাষ্ট্রনীতিতে একটি সম্ভাব্য নীতিগত পরিবর্তন আসতে পারে।

এদিকে প্রেসিডেন্ট মাখোঁ তার বক্তব্যে বলেন, “ফ্রান্স সবসময় স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের পক্ষে রয়েছে। ইসরায়েলের নিরাপত্তা যেমন গুরুত্বপূর্ণ, তেমনি ফিলিস্তিনের স্বাধীনতাও সমানভাবে অপরিহার্য। আমরা যে কোনো কূটনৈতিক প্রচেষ্টাকে সমর্থন করব, যা এই লক্ষ্য অর্জনে সহায়তা করবে।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here