Home বাংলাদেশ National ২৫ মে শাহবাগে সমাবেশের ডাক দিল জুলাই ঐক্য

২৫ মে শাহবাগে সমাবেশের ডাক দিল জুলাই ঐক্য

162
0

জুলাই ঐক্য প্ল্যাটফর্ম ২৫ মে রোববার ঢাকার শাহবাগে সমাবেশের ডাক দিয়েছে। ভারতীয় ষড়যন্ত্র রুখে দিতে এবং জুলাই শক্তির ঐক্য পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে এ সমাবেশের আয়োজন করা হচ্ছে বলে জানিয়েছেন সংগঠকেরা।

শুক্রবার (২৩ মে) এক সংবাদ সম্মেলনে জুলাই ঐক্যের সংগঠক এবি জুবায়ের বলেন, “২৫ মে বিকেল সাড়ে ৩টায় শাহবাগে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে জুলাইয়ের সব শক্তিকে ঐক্যবদ্ধভাবে অংশ নিতে আহ্বান জানানো হচ্ছে।” এছাড়া ২৪ থেকে ৩০ মে পর্যন্ত দেশজুড়ে জুলাই শক্তিকে ঐক্যবদ্ধ করতে অনলাইন ও অফলাইনে প্রচার চালানো হবে বলেও জানান তিনি।

লিখিত বক্তব্যে আরেক সংগঠক মুসাদ্দিক আলী অভিযোগ করেন, “জুলাই গণঅভ্যুত্থানের পর থেকেই জাতিকে বিভক্ত করার জন্য একাধিক ষড়যন্ত্র চলছে। শেখ হাসিনা ক্ষমতা ছাড়লেও তাঁর অনুসারীরা এখনো গুরুত্বপূর্ণ স্থানে রয়ে গেছে।” তিনি দাবি করেন, বিরক্ত হয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস পদত্যাগের সিদ্ধান্তও নিয়েছিলেন।

মুসাদ্দিক আরও বলেন, রাজনৈতিক দলগুলো সরকারকে সহযোগিতা না করে বরং বাধা সৃষ্টি করছে। বৈষম্যবিরোধী আন্দোলন ভেঙে যাওয়ার পর থেকেই জুলাই শক্তির মধ্যে বিভক্তি শুরু হয়েছে, যা পুনরায় ঐক্যবদ্ধ করার প্রয়োজনীয়তা এখন জরুরি।

তিনি ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তুলে বলেন, ভারতের সঙ্গে মিলে শেখ হাসিনা রাজনৈতিক শৃঙ্খলা নষ্ট করছেন এবং ভারতের প্রভাবে জুলাই শক্তির ভেতর বিভেদ সৃষ্টি করা হচ্ছে।

এ ছাড়া তিনি উপদেষ্টা পরিষদে বড় পরিবর্তনের দাবি জানান, বিশেষ করে যাঁরা ভারতীয় এজেন্ডা বাস্তবায়নে কাজ করছেন—তাঁদের দ্রুত অপসারণের আহ্বান জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here