Home বিশ্ব আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা: শিশুসহ ১০ বেসামরিক নিহত

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা: শিশুসহ ১০ বেসামরিক নিহত

80
0

আফগানিস্তানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় খোস্ত প্রদেশে পাকিস্তানি বাহিনী পরিচালিত একটি বিমান হামলায় অন্তত নয় শিশু ও এক নারী নিহত হয়েছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে।

মঙ্গলবার (২৫ নভেম্বর) মধ্যরাতে খোস্ত প্রদেশের গুরবুজ জেলায় এ হামলা চালানো হয় বলে জানিয়েছেন তালেবান সরকারের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ। তাঁর বক্তব্য অনুযায়ী, স্থানীয় বেসামরিক বাসিন্দা কাজী মীরের ছেলে ওলিয়াত খানের বাড়িকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়। এতে বাড়িটি সম্পূর্ণ বিধ্বস্ত হয়।

মুজাহিদ আরও জানান, একই সময়ে উত্তর-পূর্বাঞ্চলীয় কুনার ও পূর্বাঞ্চলীয় পাকতিকা প্রদেশেও পাকিস্তানি বাহিনীর বিমান হামলা হয়েছে। এসব হামলায় আরও চারজন বেসামরিক নাগরিক আহত হয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here