Home বিশ্ব ইরানি ক্ষেপণাস্ত্র ইসরায়েলে সরাসরি আঘাত হেনেছে

ইরানি ক্ষেপণাস্ত্র ইসরায়েলে সরাসরি আঘাত হেনেছে

132
0

ইসরায়েলের সংবাদমাধ্যম হারেৎজ দেশটির জরুরি সেবা সংস্থার তথ্য অনুযায়ী জানায়, ইরানী ক্ষেপণাস্ত্রগুলি ইসরায়েলের কয়েকটি কেন্দ্রীয় ভবনে আঘাত করেছে সাম্প্রতিক পাল্টা হামলায়।

চ্যানেল টুয়েলভ জানায়, ইসরায়েলের মধ্যাঞ্চলে বিভিন্ন আবাসিক এলাকায় বড় ধরনের বিস্ফোরণের শব্দ শোনা গেছে। গণমাধ্যমটি আরও জানায়, একটি ক্ষেপণাস্ত্র সরাসরি তেল আবিবে আছড়ে পড়ে।

এর আগে, ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ‘আইরন ডোম’ ক্ষেপণাস্ত্রগুলো ধ্বংস করার চেষ্টা করলেও কিছু ক্ষেপণাস্ত্র আঘাত হানতে সক্ষম হয়। এর ফলে তেল আবিব এবং আশপাশের এলাকায় আংশিক ধ্বংসাত্মক ক্ষতি হয়েছে এবং কয়েকজন আহত হয়েছেন।

ইসরায়েলি সেনাবাহিনী জনসাধারণকে নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ দিয়েছে এবং বলেছে, নিরাপদ স্থান ত্যাগ করা কেবলমাত্র স্পষ্ট নির্দেশনা পাওয়ার পরেই সম্ভব হবে।

সেনাবাহিনী আরও জানিয়েছে, তারা দক্ষিণের এলাত ও আরাভা এলাকায় সন্দেহজনক ড্রোন ধ্বংস করেছে।

শুক্রবার ইসরায়েল প্রথমে ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনাগুলো লক্ষ্য করে হামলা চালায়, পরে ইরান ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়। দুই পক্ষই এখন পাল্টাপাল্টি হামলা চালাচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here