Home বাংলাদেশ National খালেদা জিয়ার চিকিৎসায় যুক্ত হচ্ছে বিদেশি বিশেষজ্ঞ দল

খালেদা জিয়ার চিকিৎসায় যুক্ত হচ্ছে বিদেশি বিশেষজ্ঞ দল

106
0

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার চিকিৎসায় সহায়তার উদ্দেশ্যে যুক্তরাজ্য ও চীন থেকে দুটি বিশেষজ্ঞ চিকিৎসক দল ঢাকা আসছেন।

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গঠিত মেডিকেল বোর্ডকে পরামর্শ ও সহযোগিতা প্রদান করতেই এই বিদেশি বিশেষজ্ঞদের আগমন। আজ মঙ্গলবার (২ ডিসেম্বর) রাতে চীন থেকে একটি চিকিৎসক দল এবং আগামীকাল বুধবার (৩ ডিসেম্বর) যুক্তরাজ্য থেকে আরেকটি দল ঢাকায় পৌঁছাবে।

বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের বরাতে এ তথ্য নিশ্চিত করেছেন দলের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

এদিকে, এভারকেয়ার হাসপাতালের মেডিকেল বোর্ড ও দলীয় সূত্রে জানা গেছে, খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখনও অপরিবর্তিত রয়েছে এবং তিনি নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে খালেদা জিয়ার চিকিৎসা চলছে।

এছাড়াও, তাকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ (ভিভিআইপি) হিসেবে ঘোষণা করার পর তার নিরাপত্তা নিশ্চিত করতে স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) সদস্যরা এভারকেয়ার হাসপাতালে অবস্থান নিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here