Home বিশ্ব গা জায় ইস রা য়েলি হামলায় নি হ তের সংখ্যা ৬১ হাজার...

গা জায় ইস রা য়েলি হামলায় নি হ তের সংখ্যা ৬১ হাজার ৭০০ ছাড়াল

132
0

অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর বিমান ও স্থল হামলা অব্যাহত রয়েছে। সর্বশেষ হামলায় আরও অন্তত ৮১ জন নিহত হয়েছেন। এনিয়ে চলমান যুদ্ধের শুরু থেকে এ পর্যন্ত গাজায় মোট প্রাণহানি দাঁড়িয়েছে ৬১ হাজার ৭০০ জনের বেশি।

বুধবার (১৪ মে) আলজাজিরার এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার ভোর থেকে ইসরায়েলি বাহিনী উত্তর গাজায় ব্যাপক বিমান হামলা চালায়। এতে অন্তত ৪৫ জন নিহত হন বলে জানিয়েছে স্থানীয় চিকিৎসা কর্তৃপক্ষ। একইদিন মধ্যরাত পর্যন্ত আরও ছয়জনের মৃত্যুর তথ্য পাওয়া যায়, ফলে ২৪ ঘণ্টায় মোট প্রাণহানি দাঁড়ায় ৫১ জনে।

এছাড়া দক্ষিণ গাজার ইউরোপীয় হাসপাতাল এবং নাসের হাসপাতালেও বিমান হামলা চালানো হয়। এই হামলায় প্রাণ হারিয়েছেন আরও অন্তত ৩০ জন, যার মধ্যে একজন সাংবাদিকও রয়েছেন, যিনি চিকিৎসা নিতে হাসপাতালে এসেছিলেন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, ইসরায়েলের আগ্রাসনে ৫২ হাজার ৯০৮ ফিলিস্তিনি নিহত এবং অন্তত ১ লাখ ১৯ হাজার ৭২১ জন আহত হয়েছেন। তবে গাজার সরকারি মিডিয়া অফিস জানিয়েছে, নিহতের প্রকৃত সংখ্যা ৬১ হাজার ৭০০ ছাড়িয়েছে এবং বহু মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন।

এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বর্তমানে মধ্যপ্রাচ্য সফরে রয়েছেন এবং গাজা যুদ্ধ বন্ধের জন্য চেষ্টা করছেন বলে জানিয়েছেন। তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সাফ জানিয়ে দিয়েছেন, যেকোনো পরিস্থিতিতেই যুদ্ধ চালিয়ে যাওয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here