Home প্রযুক্তি টেলিগ্রাম প্রতিষ্ঠাতা দুরভকে নিষেধাজ্ঞা

টেলিগ্রাম প্রতিষ্ঠাতা দুরভকে নিষেধাজ্ঞা

176
0

টেলিগ্রামের প্রতিষ্ঠাতা পাভেল দুরভকে ফ্রান্স থেকে নরওয়ের অসলোতে অনুষ্ঠিতব্য একটি মানবাধিকার সম্মেলনে অংশ নিতে নিষেধাজ্ঞা দিয়েছে ফরাসি আদালত। আয়োজকরা শনিবার এই তথ্য জানিয়েছেন।

৪০ বছর বয়সী দুরভ বর্তমানে ফ্রান্সে তদন্তাধীন রয়েছেন, কারণ তার তৈরি করা টেলিগ্রাম অ্যাপে অবৈধ বিষয়বস্তু রয়েছে বলে অভিযোগ উঠেছে।

আগামী মঙ্গলবার ‘অসলো ফ্রিডম ফোরাম’-এ বাকস্বাধীনতা ও ডিজিটাল অধিকার নিয়ে বক্তৃতা দেওয়ার কথা ছিল তার। কিন্তু আদালতের নিষেধাজ্ঞার কারণে তিনি সরাসরি উপস্থিত হতে পারছেন না; ভার্চুয়ালি বক্তব্য দেবেন।

মানবাধিকার ফাউন্ডেশনের প্রধান থর হ্যালভোরসেন বলেন, “এটা খুবই দুঃখজনক যে দুরভ এমন একটি গুরুত্বপূর্ণ সম্মেলনে অংশ নিতে পারছেন না। টেলিগ্রামের মতো প্ল্যাটফর্ম স্বৈরাচারবিরোধী কণ্ঠের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

এর আগে গত মার্চে তাকে দুবাই সফরের অনুমতি দেওয়া হলেও সম্প্রতি যুক্তরাষ্ট্রে যেতে দেওয়া হয়নি।
দুরভ অভিযোগ করেছেন, ফ্রান্সের গোয়েন্দা সংস্থা তাকে রোমানিয়ার প্রেসিডেন্ট নির্বাচনের আগে কিছু রাশিয়ানপন্থী অ্যাকাউন্ট নিষিদ্ধ করতে বলেছিল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here