Home বাংলাদেশ National তারেক রহমানের আগমনের আগে বিমানবন্দরে ভিজিটর প্রবেশে ২৪ ঘণ্টার নিষেধাজ্ঞা

তারেক রহমানের আগমনের আগে বিমানবন্দরে ভিজিটর প্রবেশে ২৪ ঘণ্টার নিষেধাজ্ঞা

139
0

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আগামীকাল বুধবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার জন্য যাত্রী ছাড়া অন্য কেউ—যেমন সহযাত্রী বা ভিজিটর—প্রবেশ করতে পারবেন না।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিমানবন্দরের নির্বাহী পরিচালক এক বার্তায় এ নির্দেশনার বিষয়টি নিশ্চিত করেন।

জানা গেছে, আগামী বৃহস্পতিবার সকালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরছেন। এ পরিস্থিতিতে বিমানবন্দরের নিরাপত্তা ও যাত্রীসেবার স্বার্থে বুধবার সন্ধ্যা ৬টা থেকে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা পর্যন্ত শুধুমাত্র বৈধ টিকিটধারী যাত্রীরাই বিমানবন্দর এলাকায় প্রবেশ করতে পারবেন।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, যাত্রীসেবা, নিরাপত্তা এবং অপারেশন পরিচালনায় শৃঙ্খলা বজায় রাখতে এই বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here