Home Economics পাঁচ বেসরকারি ইসলামী ব্যাংকে প্রশাসক নিয়োগ দিল বাংলাদেশ ব্যাংক

পাঁচ বেসরকারি ইসলামী ব্যাংকে প্রশাসক নিয়োগ দিল বাংলাদেশ ব্যাংক

132
0

দেশের পাঁচটি বেসরকারি ইসলামী ব্যাংকের বর্তমান পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে সেখানে অস্থায়ী প্রশাসন গঠন করেছে বাংলাদেশ ব্যাংক। একইসঙ্গে এসব ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে নিয়োজিত কর্মকর্তাদের চুক্তিও বাতিল করা হয়েছে।

ব্যাংকগুলোর মধ্যে রয়েছে—এক্সিম ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক এবং ইউনিয়ন ব্যাংক। প্রতিটি প্রতিষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের জ্যেষ্ঠ কর্মকর্তাদের নেতৃত্বে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে, যাদের সঙ্গে অতিরিক্ত ও যুগ্ম পরিচালক পর্যায়ের কর্মকর্তাদের নিয়ে গঠিত সহযোগী টিম দায়িত্ব পালন করবেন।

প্রশাসক হিসেবে নিয়োগপ্রাপ্তরা:

  • এক্সিম ব্যাংক: নির্বাহী পরিচালক মো. শওকাতুল আলম
  • সোশ্যাল ইসলামী ব্যাংক: নির্বাহী পরিচালক মো. সালাহ উদ্দিন
  • ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক: নির্বাহী পরিচালক মুহাম্মদ বদিউজ্জামান দিদার
  • গ্লোবাল ইসলামী ব্যাংক: পরিচালক মো. মোকসুদুজ্জামান
  • ইউনিয়ন ব্যাংক: পরিচালক মোহাম্মদ আবুল হাসেম

প্রশাসনিক টিমের সদস্যরা বিভিন্ন বিভাগ যেমন মানবসম্পদ, তথ্যপ্রযুক্তি, ফাইন্যান্স, অডিট ও অপারেশন বিভাগ থেকে দায়িত্ব পালন করবেন।

সোশ্যাল ইসলামী ব্যাংক – প্রশাসন টিম:

  • প্রশাসক সালাহ উদ্দিন
  • ড. মো. বজলুল করিম
  • মো. রাশেদুল ইসলাম
  • রওশন আখতার
  • আবদুল আতি
  • FSSSPD টিম

ইউনিয়ন ব্যাংক – প্রশাসন টিম:

  • প্রশাসক মোহাম্মদ আবুল হাসেম
  • মো. আল-মেহেদী হাসান (ইন্টারনাল অডিট)
  • কাজী আব্দুল মান্নান (টাকা মিউজিয়াম)
  • মো. তারিকুল ইসলাম (BFIU)
  • সাগর হোসেন (BRD)

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক – প্রশাসন টিম:

  • প্রশাসক বদিউজ্জামান দিদার
  • মো. আনসারুল কবির (BRPD)
  • মো. ফয়সাল খান (ইসলামিক ব্যাংকিং বিভাগ)
  • মো. ওমর ফারুক (DBI-3)
  • বিশ্বজিৎ কুমার দে (সাইবার সিকিউরিটি ইউনিট)

গ্লোবাল ইসলামী ব্যাংক – প্রশাসন টিম:

  • প্রশাসক মো. মোকসুদুজ্জামান
  • মো. শাহজাহান (FID)
  • মো. আব্দুল্লাহ আল মামুন (FEPD)
  • মো. শরিফুল ইসলাম (PSD)
  • মো. কাউসার পাঠান (BRD)

এক্সিম ব্যাংক – প্রশাসন টিম:

  • প্রশাসক শওকাতুল আলম
  • শেখ আহমেদ জামি (HRD)
  • মো. রইসুল ইসলাম (BFIU)
  • মো. আব্দুল আউয়াল চৌধুরী (BRD)
  • মাসুমা বেগম (CIB)

বাংলাদেশ ব্যাংকের লক্ষ্য:

বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, এসব প্রশাসক দল সংশ্লিষ্ট ব্যাংকগুলোর আর্থিক শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠা, ব্যবস্থাপনাগত অনিয়ম রোধ এবং পরিচালন কাঠামোর সংস্কারের কাজ শুরু করবে।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন, “ব্যাংক খাতে স্থিতিশীলতা রক্ষা এবং আমানতকারীদের স্বার্থ সংরক্ষণের জন্যই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত প্রশাসকরা দায়িত্বে থাকবেন।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here