Home বিশ্ব বিশ্ব শান্তিতে ‘সবধরনের প্রচেষ্টার’ অঙ্গীকার পোপ লিওর

বিশ্ব শান্তিতে ‘সবধরনের প্রচেষ্টার’ অঙ্গীকার পোপ লিওর

126
0

বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় ‘সব ধরনের প্রচেষ্টা’ এবং সংঘাতপূর্ণ অঞ্চলে মধ্যস্থতা করতে সবসময় প্রস্তুত সদ্য নির্বাচিত বিশ্বের প্রথম আমেরিকান পোপ লিও চতুর্দশ । তিনি জানান, যুদ্ধ কখনও অপরিহার্য নয়।

বুধবার ভ্যাটিকানে পূর্ব ক্যাথলিক চার্চগুলোর সদস্যদের উদ্দেশে দেওয়া এক ভাষণে তিনি এ কথা বলেন।

গত সপ্তাহে প্রয়াত পোপ ফ্রান্সিসের উত্তরসূরি হিসেবে নির্বাচিত হওয়ার পর এটি পোপ লিওর প্রথম বড় বক্তব্য। নির্বাচনের পর সেন্ট পিটার্স স্কয়ারে তার প্রথম কথা ছিল, ‘সবার জন্য শান্তি বর্ষিত হোক।’

পূর্ব ক্যাথলিক চার্চগুলোর প্রতিনিধিদের সঙ্গে কথা বলার সময় তিনি জানান, ইউক্রেন, সিরিয়া, লেবানন ও ইরাকসহ সংঘাতবিধ্বস্ত অঞ্চলে থাকা এই চার্চগুলো প্রায়ই সংখ্যালঘু ধর্মীয় গোষ্ঠী হিসেবে নিপীড়নের শিকার হয়।

পোপ বলেন, পবিত্র হলি সি সবসময় শত্রুপক্ষকে মুখোমুখি আলোচনায় বসাতে প্রস্তুত, যাতে মানুষ আবারও আশা খুঁজে পায়, শান্তির মর্যাদা ফিরে পায়।

তিনি আরও বলেন, যুদ্ধ অপরিহার্য নয়। অস্ত্র কখনও সমস্যার সমাধান দেয় না, বরং তা বাড়িয়ে তোলে। ইতিহাস সৃষ্টি করে শান্তিকামীরা, যারা যন্ত্রণার বীজ বোনে না।

তিনি বিশ্বকে ‘ভাল আর মন্দে’ বিভক্ত করে দেখার প্রবণতা নিয়েও সতর্ক করেন বলেন, ‘আমাদের প্রতিবেশী প্রথমত শত্রু নয়, তারা মানুষ—আমাদের মতোই।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here