Home এশিয়া পেসিফিক সিডনির বন্ডি সৈকতে বন্দুক হামলা, প্রাণ গেল অন্তত ১০ জনের

সিডনির বন্ডি সৈকতে বন্দুক হামলা, প্রাণ গেল অন্তত ১০ জনের

147
0

অস্ট্রেলিয়ার সিডনির জনপ্রিয় বন্ডি সমুদ্রসৈকতে ভয়াবহ বন্দুক হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। রোববার (১৪ ডিসেম্বর) স্থানীয় সময় সন্ধ্যায় এই হামলার ঘটনা ঘটে, যার ফলে পুরো সিডনি জুড়ে আতঙ্ক ও উৎকণ্ঠা ছড়িয়ে পড়ে।

বিবিসি ও আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, সন্ধ্যা সাড়ে ছয়টার পর এক বা একাধিক বন্দুকধারী বন্ডি সৈকতে এলোপাতাড়ি গুলি চালায়। সে সময় ইহুদিদের ধর্মীয় উৎসব ‘হানুক্কাহ’ উপলক্ষে সৈকতে আয়োজিত অনুষ্ঠানে বিপুলসংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, হামলার পর মুহূর্তেই এলাকায় চরম বিশৃঙ্খলা দেখা দেয়। প্রাণ বাঁচাতে শত শত মানুষ দিগ্বিদিক ছুটে নিরাপদ স্থানে আশ্রয় নেন। ওই সময় প্রায় ৫০টির মতো গুলির শব্দ শোনা গেছে।

ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান শুরু করে। পুলিশ জানিয়েছে, হামলার সঙ্গে জড়িত সন্দেহে অন্তত দুইজনকে আটক করা হয়েছে। এছাড়া পুলিশের পাল্টা গুলিতে একজন বন্দুকধারী আহত হয়েছেন বলেও জানা গেছে।

বর্তমানে বন্ডি সমুদ্রসৈকত এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে। স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ওই এলাকা এড়িয়ে চলার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here