Home বিশ্ব হাইপারসনিক ক্ষেপণাস্ত্র প্রতিরোধে নিজস্ব প্রতিরক্ষা প্রযুক্তি আনলো জাপান

হাইপারসনিক ক্ষেপণাস্ত্র প্রতিরোধে নিজস্ব প্রতিরক্ষা প্রযুক্তি আনলো জাপান

155
0

শব্দের গতির চেয়ে পাঁচগুণ দ্রুতগামী হাইপারসনিক ক্ষেপণাস্ত্র বর্তমানে এমন অনেক দেশের হাতে রয়েছে, যাদের সঙ্গে পশ্চিমা বিশ্বে সম্পর্ক বৈরী বা ঠাণ্ডা। এই ক্ষেপণাস্ত্রগুলো শুধু দ্রুত নয়, আকাশে চলার সময় জটিল গতিপথ নিতে পারে, ফলে সেগুলো শনাক্ত করে ধ্বংস করা অত্যন্ত কঠিন।

যুক্তরাষ্ট্র ও ইউরোপসহ পশ্চিমা শক্তিগুলো এই হুমকি মোকাবেলায় প্রতিরক্ষা ব্যবস্থায় নতুন মাত্রা আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এমন পরিস্থিতিতে হাইপারসনিক অস্ত্র ঠেকাতে জাপান নিজস্ব প্রযুক্তি নিয়ে এসেছে।

চীন ও উত্তর কোরিয়ার ক্রমবর্ধমান সামরিক হুমকির প্রেক্ষাপটে জাপান ‘রেলগান’ নামের একটি উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করেছে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে। জাপানের দাবি, এই রেলগান প্রযুক্তি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র প্রতিরোধে সক্ষম।

রেলগান হলো তড়িৎচৌম্বকীয় শক্তিনির্ভর অস্ত্র, যা প্রচলিত বিস্ফোরকের বদলে চুম্বকীয় বলের মাধ্যমে অতিরিক্ত উচ্চ গতিতে বস্তুকে নিক্ষেপ করে। যুক্তরাষ্ট্র, ফ্রান্স, চীন এবং জার্মানির মতো দেশগুলো আগে থেকেই এই প্রযুক্তি ব্যবহার করছে, আর জাপান ২০১৬ সাল থেকে এর উন্নয়নে কাজ করছে।

জাপান জানিয়েছে, তাদের তৈরি রেলগান শব্দের চেয়ে ৬.৫ গুণ বেশি গতিতে আঘাত হানতে পারে এবং এটি এখন জেএস আসুকা নামের একটি যুদ্ধজাহাজে সংযুক্ত রয়েছে। যদিও অস্ত্রটির সবিস্তার তথ্য প্রকাশ করা হয়নি, তবে এটিকে হাইপারসনিক হুমকি মোকাবিলায় কার্যকর বলে দাবি করা হয়েছে।

অন্যদিকে দক্ষিণ চীন সাগরে তাইওয়ান ইস্যুতে চীনের আগ্রাসী অবস্থান এবং উত্তর কোরিয়ার পারমাণবিক কার্যক্রম জাপানের জন্য বাড়তি উদ্বেগের কারণ হয়ে উঠেছে। এসব প্রেক্ষাপটে জাপান সাম্প্রতিক সময়ে প্রতিরক্ষা বাজেট বড় আকারে বৃদ্ধি করেছে এবং নিজস্ব নিরাপত্তা জোরদারে মনোযোগী হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here