Home জীবনযাপন Entertainment কান উৎসবে জাহ্নবীর সৌন্দর্য্যে মুগ্ধ সবাই

কান উৎসবে জাহ্নবীর সৌন্দর্য্যে মুগ্ধ সবাই

133
0

বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর প্রথমবারের মতো কান চলচ্চিত্র উৎসবের রেড কার্পেটে পা রেখেছেন। তাঁর এই উপস্থিতি দর্শকদের মুগ্ধ করেছে। তিনি ব্লাশ পিঙ্ক রঙের একটি লেহেঙ্গা পরেছিলেন, যা ডিজাইন করেছেন তরুণ তাহিলিয়ানি। এই পোশাকটি বেনারসের শিল্পীদের হাতে তৈরি টিস্যু ফ্যাব্রিকের। সেলিব্রিটি স্টাইলিস্ট রিয়া কাপূরের স্টাইলিংয়ে জাহ্নবীর ঐতিহ্যবাহী লুকটি আরও সৌম্য হয়ে ওঠে। মাথায় ওড়না দিয়ে ঘোমটার মতো করে ধরা এবং হালকা চুলের খোঁপা তাঁকে রাজারানির একটি রূপ দেয়। মেকআপ ও গয়নাও ছিল হালকা ও পরিমিত, মুখে নিউড পিঙ্ক লিপস্টিক, গালে হালকা ব্লাশ ও মুক্তোর গয়না তাঁর সৌন্দর্য আরও বাড়িয়ে তোলে ।

রেড কার্পেটের একটি মুহূর্তে পরিচালক নীরজ ঘায়ওয়ান জাহ্নবীর স্কার্ট ধরে সিঁড়িতে উঠতে সাহায্য করেন, যা সামাজিক মাধ্যমে প্রশংসা কুড়িয়েছে। অনেকেই এই লুককে মা শ্রীদেবীর প্রতি শ্রদ্ধার্ঘ্য বলে মনে করেছেন ।

জাহ্নবীর এই রাজকীয় ও ঐতিহ্যবাহী লুক সোশ্যাল মিডিয়ায় প্রশংসিত হয়েছে। অনেকে মনে করছেন, এই লুকের মাধ্যমে তিনি তাঁর মা শ্রীদেবীর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেছেন। এই অনবদ্য উপস্থিতি জাহ্নবীকে আন্তর্জাতিক ফ্যাশন জগতে নতুন উচ্চতায় নিয়ে গেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here