Home জীবনযাপন Entertainment বিচ্ছেদের গুঞ্জন, যশ-নুসরাত থাকছেন আলাদা বাড়িতে!

বিচ্ছেদের গুঞ্জন, যশ-নুসরাত থাকছেন আলাদা বাড়িতে!

139
0

ভারতের পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী ও তৃণমূলের সাবেক সংসদ সদস্য নুসরাত জাহান। ব্যক্তিগত জীবনে অভিনেতা যশ দাশগুপ্তর সঙ্গে সংসার বেঁধেছেন।সম্প্রতি গুঞ্জন উঠে, ভেঙে যাচ্ছে নুসরাত-যশের সংসার। তবে এ গুঞ্জন মিথ্যা বলে উড়িয়ে দেন যশ।

সেই আলোচনা কিছু সময়ের জন্য বন্ধ হলেও তা স্থায়ী হয়নি। এবার শোনা যাচ্ছে, আলাদা বাড়িতে থাকছেন তারা।

ভারতীয় একটি গণমাধ্যম জানিয়েছে, ২০২৪ সালের ডিসেম্বর থেকে এক বাড়িতে থাকছেন না যশ-নুসরাত। কাজের জন্য একসঙ্গে সময় কাটান তারা। বাকি সময় আলাদা আলাদাই থাকেন। নায়কের প্রাক্তনকে কেন্দ্র করে যত সমস্যার সূত্রপাত। সেখান থেকে তাদের মাঝে অশান্তির শুরু। যশ তার পুরোনো বাড়িতে ফিরেছেন। আর নুসরাত থাকছেন তার পাম অ্যাভিনিউয়ের বাড়িতে।

এ তারকা দম্পতির ঘনিষ্ঠ একজন সংবাদমাধ্যমটিকে বলেন, কোনো কিছুই রটনা নয়। মুম্বাইয়ে থাকাকালীন যশের পিছনে নাকি গুপ্তচরও লাগিয়েছিলেন নুসরাত। সেখান থেকেই সব সন্দেহের শুরু। একসঙ্গে থাকার জন্য নায়িকা বেশ কিছু শর্ত দিয়েছেন। কিন্তু তা মানতে নারাজ যশ।

এ বিষয়ে কথা বলতে তাদের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও কোনো সাড়া মেলেনি বলে সংবাদমাধ্যমটি তাদের প্রতিবেদনে জানিয়েছে।

প্রসঙ্গত, যশ-নুসরাত দুইজনেরই আগে আরেকটি সংসার ছিল। সাবেক স্বামী নিখিল জৈনের সঙ্গে বিচ্ছেদ হওয়ার আগেই যশের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন নুসরাত। ২০২১ সালে পুত্রসন্তানের মা হন তিনি। এরপর সন্তানের বাবার পরিচয় নিয়ে প্রশ্ন উঠে, প্রচন্ড সমালোচনার মুখে পড়েন এই অভিনেত্রী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here