Home খেলা কোপা দো ব্রাজিল থেকে বিদায় নিল সান্তোস , তবে ফিরলেন নেইমার

কোপা দো ব্রাজিল থেকে বিদায় নিল সান্তোস , তবে ফিরলেন নেইমার

162
0

চোট কাটিয়ে পাঁচ সপ্তাহ পর মাঠে ফিরলেন নেইমার, তবে ফেরার রাতটা হয়ে উঠল হতাশার। কোপা দো ব্রাজিলের তৃতীয় রাউন্ডে টাইব্রেকারে হেরে বিদায় নিয়েছে তার দল সান্তোস।

গতকাল দ্বিতীয় লেগে সান্তোসের প্রতিপক্ষ ছিল সিআরবি। প্রথম লেগ ১-১ গোলে ড্র হওয়ায় দুই দলই দ্বিতীয় লেগে জয় পেতে মরিয়া ছিল। কিন্তু নির্ধারিত সময় ও অতিরিক্ত সময়েও গোল না হওয়ায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানেই ৫-৪ ব্যবধানে পরাজিত হয় সান্তোস।

দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে মাঠে নামেন নেইমার। কোপা দো ব্রাজিলে সান্তোসের হয়ে এটি ছিল তার ১২ বছর পর প্রথম ম্যাচ। মাঠে নেমে দুটি সুযোগ তৈরি করলেও গোল আসেনি। শেষ দিকে বক্সের ভেতর থেকে নেওয়া দুর্দান্ত শটটি প্রতিপক্ষ গোলরক্ষক অসাধারণ সেভে ফিরিয়ে দেন।

টাইব্রেকারে অবশ্য নিজের শটটি সফলভাবেই নেন নেইমার, কিন্তু দলের বাকি শটগুলোতে ব্যর্থতা থাকায় শেষ রক্ষা হয়নি। টুর্নামেন্ট থেকে বিদায় নেয় সান্তোস।

এ ছাড়া লিগেও সান্তোসের পারফরম্যান্স আশানুরূপ নয়। ৯ ম্যাচে মাত্র ৫ পয়েন্ট নিয়ে তারা লিগ টেবিলের নিচের দিকে অবস্থান করছে। নেইমারের ফেরার দিনে তাই সান্তোসের ঘরে শুধুই হতাশার গল্প।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here