Home খেলা নাইটহুডে ভূষিত হলেন ডেভিড বেকহ্যাম

নাইটহুডে ভূষিত হলেন ডেভিড বেকহ্যাম

177
0

৫০ বছর বয়সী বেকহ্যাম, ২০১৩ সালে পেশাদার ফুটবলকে বিদায় জানালেও, তিনি খেলাধুলা ও সামাজিক কাজের মাধ্যমে প্রভাব রেখে চলেছেন। বিশেষ করে মেজর লিগ সকার (এমএলএস)-এর দল ইন্টার মায়ামির সহ-মালিক হিসেবে লিওনেল মেসিকে আমেরিকায় আনার বিষয়ে তার ভূমিকা তাকে এক নতুন উচ্চতায় নিয়ে গেছে।

এ সম্মাননা নিয়ে বেকহ্যাম বলেন, “পূর্ব লন্ডনের এক দেশপ্রেমিক পরিবারে বড় হওয়া একজন ছেলে হিসেবে কখনও ভাবিনি এমন একটি সম্মান পাব। নিজের দেশকে প্রতিনিধিত্ব করা এবং অধিনায়কত্ব করা ছিল আমার ক্যারিয়ারের সবচেয়ে বড় গর্ব।”

তবে, এই স্বীকৃতির পেছনে কিছু বিতর্কও রয়েছে। ২০১৭ সালে এক ইমেইল হ্যাকের ঘটনায় প্রকাশ পায়, ২০১৩ সালে নাইটহুড না পাওয়ায় ক্ষুব্ধ ছিলেন বেকহ্যাম। সেই সময় কিছু কর সংক্রান্ত উদ্বেগও ছিল, যদিও বেকহ্যামের পক্ষে দাবি করা হয়েছিল, ইমেইলগুলো “হ্যাক এবং বিকৃত”।

এছাড়া, ২০২২ কাতার বিশ্বকাপের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হওয়ার কারণে কিছু সমালোচনার মুখে পড়েন, বিশেষ করে কাতারের মানবাধিকার পরিস্থিতি নিয়ে।

বেকহ্যাম ২০০৩ সালে রানি এলিজাবেথের কাছ থেকে OBE খেতাব পান এবং ইউনিসেফের শুভেচ্ছাদূত হিসেবে ২০২৪ সালে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের ক্রিস্টাল অ্যাওয়ার্ড লাভ করেন।

ম্যানচেস্টার ইউনাইটেডের ‘ক্লাস অব ৯২’ দলের সদস্য হিসেবে, বেকহ্যাম ছিলেন সেই কিংবদন্তি দলের অংশ যারা ১৯৯৮-৯৯ মৌসুমে ইংলিশ ফুটবলের প্রথম ট্রেবল জয় করে। তার ক্যারিয়ারে ১৯টি বড় শিরোপা রয়েছে, যার মধ্যে রয়েছে ম্যান ইউ, রিয়াল মাদ্রিদ, এলএ গ্যালাক্সি, এসি মিলান এবং পিএসজি।

ক্লাব ফুটবলে অবসরের পরও তার সম্পর্ক খেলাধুলার সাথে অবিচ্ছিন্ন ছিল। ২০১৪ সালে স্যালফোর্ড সিটি ক্লাব কেনার প্রক্রিয়ায় যুক্ত হয়ে ২০১৯ সালে আনুষ্ঠানিকভাবে মালিকানায় অংশ নেন। এছাড়া, ২০২০ সালে ইন্টার মায়ামি এমএলএসে যাত্রা শুরু করে, এবং বর্তমানে ক্লাবটির মূল্য ১.২ বিলিয়ন ডলার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here