Home খেলা বাকি রয়েছে ছ’ম্যাচ, আইপিএলের প্লে-অফে উঠতে হলে কী করতে হবে কলকাতা নাইট...

বাকি রয়েছে ছ’ম্যাচ, আইপিএলের প্লে-অফে উঠতে হলে কী করতে হবে কলকাতা নাইট রাইডার্সকে?

168
0

প্লে-অফে ওঠার রাস্তা এখন যথেষ্ট কঠিন হয়ে গিয়েছে নাইটদের জন্য। ইডেনে সোমবার ৩৯ রানে হারের পর হাতে রয়েছে ছ’টি ম্যাচ। কী ভাবে এখনও প্লে-অফে ওঠার আশা বেঁচে রয়েছে নাইটদের?

এ বারের আইপিএলে আটটি ম্যাচের মধ্যে পাঁচটিতে হেরে গিয়েছে কলকাতা নাইট রাইডার্স। যে কারণে প্লে-অফে ওঠার রাস্তা এখন যথেষ্ট কঠিন হয়ে গিয়েছে তাদের জন্য। ইডেনে সোমবার ৩৯ রানে হারের পর হাতে রয়েছে ছ’টি ম্যাচ। কী ভাবে এখনও প্লে-অফে ওঠার আশা বেঁচে রয়েছে নাইটদের?

রবিবার ১৯৯ রান তাড়া করতে নেমে কলকাতা তোলে মাত্র ১৪৯ রান। যে হারের পর লিগ তালিকায় সাত নম্বরে রয়েছে তারা। ৮ ম্যাচে তিনটি জিতে ছ’পয়েন্ট পেয়েছে কলকাতা। আইপিএলের প্লে-অফে উঠতে হলে অন্তত ১৬ পয়েন্ট প্রয়োজন। সেটা করতে হলে বাকি ছ’টি ম্যাচের মধ্যে পাঁচটিতে জিততে হবে কেকেআর-কে। কিন্তু বহু বার আইপিএলে দেখা গিয়েছে ১৬ পয়েন্ট নিয়েও প্লে-অফে ওঠা নিশ্চিত করা যায়নি। তেমন পরিস্থিতি হলে কলকাতা চাপে পড়ে যাবে নেট রানরেটের কারণে। এখন কেকেআরের রানরেট -০.৬৩৩। চতুর্থ স্থানে থাকা পঞ্জাব কিংসের (০.১৭৭) থেকে অনেকটাই কম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here