Home খেলা লিভারপুলে ২০ নম্বর জার্সিকে ‘অমর’ করে রাখল, স্মৃতিতে দিয়েগো জোতা

লিভারপুলে ২০ নম্বর জার্সিকে ‘অমর’ করে রাখল, স্মৃতিতে দিয়েগো জোতা

432
0

স্পেনে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মারা যান লিভারপুলের পর্তুগিজ ফরোয়ার্ড দিয়েগো জোতা। তার স্মৃতিতে সম্মান জানিয়ে, লিভারপুল ঘোষণা করেছে যে, তার পরিহিত ২০ নম্বর জার্সি ‘অমর’ করা হবে।

লিভারপুল এক বিবৃতিতে জানিয়েছে, “২০২৪-২৫ মৌসুমে লিভারপুলের ২০তম লিগ শিরোপা জয়ে অসামান্য অবদান রেখেছিলেন জোটা। এ মৌসুমে এভারটনের বিরুদ্ধে মার্চের মার্সিসাইড ডার্বিতে অ্যানফিল্ডে করা তার নিখুঁত গোলটি ছিল তার জীবনের শেষ গোল, যা চিরকাল স্মরণীয় হয়ে থাকবে।”

জোতা মাত্র ২৮ বছর বয়সে মৃত্যুবরণ করেন। তার সঙ্গে ছিলেন ছোট ভাই আন্দ্রে সিলভা, যিনি একই দুর্ঘটনায় নিহত হন। দুই ভাইয়ের অকাল মৃত্যুতে ফুটবল বিশ্ব শোকাহত। বিভিন্ন দেশের ক্লাব, খেলোয়াড় এবং ভক্তরা শোক জানিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন।

জোতা পোর্তোয় জন্মগ্রহণ করেন এবং তার পেশাদার ক্যারিয়ার শুরু করেন পাসোস দি ফেরেইরার যুব দল থেকে। পরবর্তীতে আতলেতিকো মাদ্রিদ, পোর্তো, এবং উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সে খেলার পর, তিনি লিভারপুলে যোগ দেন। লিভারপুলে তার ক্যারিয়ার সবচেয়ে সফল ছিল, যেখানে তিনি এফএ কাপ এবং লিগ কাপ জিতেছেন। ২০২৪-২৫ মৌসুমে নতুন কোচ আর্নে স্লটের অধীনে লিভারপুল প্রিমিয়ার লিগ শিরোপাও অর্জন করে।

জোতা তার জাতীয় দলের হয়ে ২০১৯ এবং ২০২৫ সালের উয়েফা নেশনস লিগে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। লিভারপুল ক্লাবের ইতিহাসে কোনো খেলোয়াড়ের জার্সি নম্বর আনুষ্ঠানিকভাবে ‘অবসর’ দেওয়া হয়নি, তবে জোতার ক্ষেত্রে ভক্তরা এমন দাবি তুলেছেন। ক্লাব এখনও এ ব্যাপারে বিস্তারিত কিছু জানায়নি।

এই সম্মান শুধুমাত্র তার ফুটবল প্রতিভার জন্য নয়, বরং একজন প্রিয় সতীর্থ এবং পেশাদার হিসেবে তার জীবনের প্রতি গভীর শ্রদ্ধাও।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here