Home খেলা দেম্বেলের স্বপ্নের মৌসুম: চ্যাম্পিয়ন্স লিগ জয়ের দৌড়ে, নজরে ব্যালন ডি’অরও

দেম্বেলের স্বপ্নের মৌসুম: চ্যাম্পিয়ন্স লিগ জয়ের দৌড়ে, নজরে ব্যালন ডি’অরও

108
0

২০২৫ সাল যেন উসমান দেম্বেলের ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দেওয়া বছর। এক সময় ইনজুরিতে জর্জরিত থাকলেও এবার সেই সব ছাপিয়ে উঠে এসেছেন বিশ্বের অন্যতম সেরা ফুটবলারের আলোচনায়।

যদিও ব্যালন ডি’অর নিয়ে তিনি সরাসরি কিছু বলছেন না, তবে পরিসংখ্যান বলছে, চলতি বছর দেম্বেলে বিশ্ব ফুটবলে অন্যতম প্রভাবশালী পারফর্মার।

পিএসজির হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জয়ের লক্ষ্যে

দেম্বেলে এবার প্রথমবারের মতো পিএসজিকে চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জেতাতে নেতৃত্ব দিচ্ছেন। ইন্টার মিলানের বিপক্ষে মিউনিখে ফাইনালে মাঠে নামবেন তিনি। ইতিহাস গড়ার বড় সুযোগ তার সামনে।

চ্যাম্পিয়ন্স লিগ ছাড়াও সামনে রয়েছে নেশনস লিগ সেমিফাইনালে স্পেনের বিপক্ষে ম্যাচ এবং ক্লাব বিশ্বকাপ। অর্থাৎ টানা তিনটি বড় আসরে নিজেকে প্রমাণের সুযোগ পাচ্ছেন দেম্বেলে।

মাঠের পারফরম্যান্সই দেম্বেলের সেরা উত্তর

মৌসুমজুড়ে দুর্দান্ত ফর্মে থাকা দেম্বেলে পিএসজি ও ফ্রান্স মিলিয়ে এখন পর্যন্ত ৫৪টি ম্যাচ খেলেছেন। এর মধ্যে ২০২৫ সালেই মাত্র ২৭ ম্যাচে করেছেন ২৫ গোল, সঙ্গে ৬টি অ্যাসিস্ট।

তার মৌসুমভিত্তিক পরিসংখ্যান:

  • চ্যাম্পিয়ন্স লিগ (১০ ম্যাচ): ৮ গোল, ৩ অ্যাসিস্ট
  • লিগ ওয়ান (১৩ ম্যাচ): ১৩ গোল, ১ অ্যাসিস্ট
  • ফরাসি কাপ (৩ ম্যাচ): ৩ গোল
  • সুপার কাপ (১ ম্যাচ): ১ গোল

গড় হিসেবে প্রায় প্রতি ম্যাচেই একটির বেশি গোল বা অ্যাসিস্টে অবদান রাখছেন এই ফরাসি উইঙ্গার।

দেম্বেলের ক্যারিয়ারে ইনজুরি বরাবরই বড় বাধা ছিল। তবে এবার কোচ লুইস এনরিকের অধীনে তিনি পেয়েছেন পূর্ণ আস্থা ও স্থায়ীত্ব। মৌসুমের শুরুতে কিছু মতবিরোধ থাকলেও, বছরের শুরু থেকে দেম্বেলে ফিরেছেন দুর্দান্ত ফর্মে।

এনরিকের কৌশলগত সিদ্ধান্তে তাকে ‘ফলস নাইন’ হিসেবে ব্যবহার করায় আক্রমণভাগে দেম্বেলে হয়ে উঠেছেন দলের প্রধান ভরসা, বিশেষ করে এমবাপ্পে অনুপস্থিত থাকলে।

ফ্রান্সের আরেক তারকা কিলিয়ান এমবাপ্পে–যিনি লা লিগায় সর্বোচ্চ গোল করে পিচিচি জিতেছেন–তিনিই দেম্বেলের বড় প্রতিদ্বন্দ্বী। তবে দেম্বেলের এই মৌসুমটিকে স্বপ্নের মতোই বলা যায়।

যদি চ্যাম্পিয়ন্স লিগ, নেশনস লিগ ও ক্লাব বিশ্বকাপে নিজেকে মেলে ধরতে পারেন, তবে ২০২৫ ব্যালন ডি’অর পুরস্কার জেতার দৌড়ে তিনিও অন্যতম শক্তিশালী দাবিদার হয়ে উঠবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here