Home বাংলাদেশ নির্বাচন নিয়ে সেনাপ্রধানের কোনো প্রস্তাব নেই: সেনাবাহিনীর স্পষ্ট বার্তা

নির্বাচন নিয়ে সেনাপ্রধানের কোনো প্রস্তাব নেই: সেনাবাহিনীর স্পষ্ট বার্তা

377
0

সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘নির্বাচন আয়োজন নিয়ে সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ্জামানের ছয় প্রস্তাব’ শিরোনামে একটি পোস্ট ভাইরাল হয়। তবে সেনাবাহিনী বিষয়টি সম্পূর্ণ মিথ্যা বলে জানিয়েছে।

বৃহস্পতিবার (১৯ জুন) সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজে এক বিবৃতিতে জানানো হয়, এই তথ্য ভিত্তিহীন ও ভুয়া।

ফেসবুকে খোঁজ নিয়ে দেখা যায়, সেলিম মাহমুদ নামের একটি আইডি থেকে উক্ত শিরোনামে পোস্টটি করা হয়। সেনাবাহিনী বলছে, সেনাপ্রধান এ ধরনের কোনো প্রস্তাবনা দেননি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here