Home বাংলাদেশ গণঅভ্যুত্থান দিবস উদযাপনে ৩৬ সদস্যের জাতীয় কমিটি গঠন

গণঅভ্যুত্থান দিবস উদযাপনে ৩৬ সদস্যের জাতীয় কমিটি গঠন

154
0

জুলাই-আগস্টে অনুষ্ঠিত ছাত্র-জনতার গণঅভ্যুত্থান স্মরণে ‘গণঅভ্যুত্থান দিবস’ উদযাপন উপলক্ষে একটি ৩৬ সদস্যবিশিষ্ট জাতীয় কমিটি গঠন করেছে সরকার।

এই কমিটির সভাপতি থাকবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সহ-সভাপতির দায়িত্বে রয়েছেন মুক্তিযুদ্ধ ও দুর্যোগ ব্যবস্থাপনা উপদেষ্টা ফারুক ই আজম, এবং কর্মসূচি সমন্বয়ের দায়িত্বে থাকবেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

কমিটিতে আরও রয়েছেন বিভিন্ন মন্ত্রণালয়ের উপদেষ্টাগণ, জাতীয় ঐকমত্য কমিশনের সদস্যরা, তিন বাহিনী প্রধান এবং মন্ত্রিপরিষদ ও সচিবালয়ের শীর্ষ কর্মকর্তা।

আসন্ন ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত ৩৬ দিনব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করা হবে। শুরু হবে ধর্মীয় উপাসনালয়ে শহীদদের স্মরণে দোয়া ও প্রার্থনার মাধ্যমে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here