১৪৪৭ হিজরি সনের মুহাররম মাসের চাঁদ দেখা এবং পবিত্র আশুরার তারিখ নির্ধারণে বৃহস্পতিবার (২৬ জুন) সন্ধ্যা ৭টায় ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে।
ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন সভায় সভাপতিত্ব করবেন বলে ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
দেশের কোথাও মুহাররম মাসের চাঁদ দেখা গেলে দ্রুততম সময়ে নিচের নম্বরগুলোর যেকোনো একটিতে অথবা স্থানীয় জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের জানাতে অনুরোধ করা হয়েছে।
যোগাযোগ নম্বর:
টেলিফোন: ০২-২২৩৩৮১৭২৫, ০২-৪১০৫০৯১২, ০২-৪১০৫০৯১৬, ০২-৪১০৫০৯১৭
ফ্যাক্স: ০২-২২৩৩৮৩৩৯৭, ০২-৯৫৫৫৯৫১










