Home বাংলাদেশ জার্মানি বাংলাদেশের উন্নয়ন সহযোগী হিসেবে নির্ভরযোগ্য: প্রধান উপদেষ্টা

জার্মানি বাংলাদেশের উন্নয়ন সহযোগী হিসেবে নির্ভরযোগ্য: প্রধান উপদেষ্টা

143
0

বাংলাদেশ ও জার্মানির মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক আরও সুদৃঢ় করতে উভয় দেশের অঙ্গীকার পুনরায় তুলে ধরেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, জার্মানি বাংলাদেশের উন্নয়নে অন্যতম বিশ্বস্ত অংশীদার

বুধবার (২৫ জুন) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিদায়ী সাক্ষাতে প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেন বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত আচিম ট্রস্টার। এ সময় ইউনূস রাষ্ট্রদূতকে সফল দায়িত্ব পালন করার জন্য শুভেচ্ছা জানান।

তিনি বলেন, ইউরোপে বাংলাদেশের বৃহত্তম বাণিজ্যিক অংশীদার জার্মানি দীর্ঘদিন ধরে বিভিন্ন উন্নয়ন কার্যক্রমে সহযোগিতা করে আসছে। রোহিঙ্গা সংকটেও জার্মানির মানবিক সহায়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে জানান তিনি।

রাষ্ট্রদূত ট্রস্টার বলেন, বাংলাদেশে তার চার বছরের দায়িত্বকাল ছিল স্মরণীয়। এখানকার জনগণের আন্তরিকতা ও আতিথেয়তায় তিনি মুগ্ধ।

তিনি আরও বলেন, বর্তমান সরকারের নেয়া সংস্কারমূলক কার্যক্রম ইতিবাচক দৃষ্টান্ত তৈরি করেছে।

সাক্ষাতে আরও উপস্থিত ছিলেন এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক ও সিনিয়র সচিব লামিয়া মোরশেদ এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের পশ্চিম ইউরোপ ও ইইউ অনুবিভাগের মহাপরিচালক মো. মোশাররফ হোসেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here