Home খেলা “তিনি আমার সব কিছু বদলে দিয়েছেন”—মেসির জন্মদিনে দেহরক্ষীর হৃদয়ছোঁয়া বার্তা

“তিনি আমার সব কিছু বদলে দিয়েছেন”—মেসির জন্মদিনে দেহরক্ষীর হৃদয়ছোঁয়া বার্তা

157
0

৩৮তম জন্মদিনে ভালোবাসায় ভেসেছেন লিওনেল মেসি। ভক্তদের শুভেচ্ছায় সোশ্যাল মিডিয়ায় যখন শুভকামনার ঢল, তখন সবচেয়ে আবেগঘন বার্তাটি এসেছে তার দেহরক্ষী ইয়াসিন চুকো-এর কাছ থেকে।

ইনস্টাগ্রামে এক আবেগঘন বার্তায় চুকো লিখেছেন, “শুভ জন্মদিন সেই মানুষটিকে, যিনি আমার জীবন বদলে দিয়েছেন। তিনি আমার দেখা সবচেয়ে মহান মানুষ। এমন হৃদয়বান, বিনয়ী মানুষ খুব কমই দেখা যায়। সৃষ্টিকর্তা তাঁকে আরও আশীর্বাদ করুন।”

মেসি বর্তমানে যুক্তরাষ্ট্রে ক্লাব বিশ্বকাপে ইন্টার মায়ামির হয়ে খেলছেন। তার নেতৃত্বেই এই প্রথম কোনো এমএলএস ক্লাব শেষ ষোলোতে জায়গা করে নিয়েছে। গ্রুপ পর্বে পোর্তোর বিপক্ষে তার করা ফ্রি-কিক গোল এখনো আলোচনায়।

জন্মদিনের দিনটি মেসি কাটিয়েছেন পরিবার—স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো ও তিন ছেলের সঙ্গে। সারা বিশ্ব থেকে ভক্ত-অনুরাগীদের শুভেচ্ছার পাশাপাশি ইন্টার মায়ামির অন্যতম মালিক ডেভিড বেকহ্যাম-ও তাকে শুভেচ্ছা জানিয়েছেন। তবে চুকোর বক্তব্য আলাদাভাবে দৃষ্টি কেড়েছে।

মেসি-চুকোর সম্পর্কের শুরু প্যারিস সাঁ জার্মেই (পিএসজি) থেকে। সেখান থেকেই মেসির পাশে ছিলেন এই সাবেক সেনা সদস্য। ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার পরও ছায়ার মতো সঙ্গী হয়েছেন তিনি। মেসির প্রতি হুমকি তৈরি হলে বা মাঠে কেউ ঢুকে পড়লে, তাকে দৌড়ে ঠেকাতে দেখা গেছে চুকোকে। যদিও এমএলএস ম্যাচগুলোতে এখন আর তাকে মাঠের কাছাকাছি টাচলাইনে থাকতে দেওয়া হয় না।

মেসির ইন্টার মায়ামি আগামী রোববার ক্লাব বিশ্বকাপে নামছে ইউরোপিয়ান চ্যাম্পিয়ন পিএসজি-র বিপক্ষে। সেই ম্যাচে আবারো নজর থাকবে মেসির পারফরম্যান্সের পাশাপাশি তার পাশে থাকা এই বিশ্বস্ত রক্ষকের দিকেও।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here