অন্তর্বর্তী সরকার ৮ আগস্ট ‘নতুন বাংলাদেশ দিবস’ উদযাপনের সিদ্ধান্ত থেকে সরে এসেছে।
রোববার (২৯ জুন) উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম তার ভেরিফায়েড ফেসবুক পেজে এই তথ্য প্রকাশ করেন। তিনি বলেন, উপদেষ্টা পরিষদ ১৬ জুলাই শহীদ দিবস এবং ৫ আগস্ট ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ উদযাপনের সিদ্ধান্ত নিয়েছে, আর ৮ আগস্ট কোনো বিশেষ দিবস পালিত হবে না।
এর আগে ২৫ জুন মন্ত্রিপরিষদ বিভাগ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠনের দিন ৮ আগস্ট ‘নতুন বাংলাদেশ দিবস’ হিসেবে ঘোষণা করে। একইসঙ্গে শহীদ আবু সাঈদের স্মরণে ১৬ জুলাই ‘জুলাই শহীদ দিবস’ এবং ৫ আগস্ট ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ পালনের পরিকল্পনা জানানো হয়।
এই ঘোষণার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা আলোচনা শুরু হয়, এবং এর প্রেক্ষিতে ৮ আগস্ট দিবস উদযাপনের পরিকল্পনা বাতিল করা হয়েছে।











