Home বাংলাদেশ ১৬ জুলাই ‘জুলাই শহীদ দিবস’ ও ৫ আগস্ট ‘গণঅভ্যুত্থান দিবস’ হিসেবে পালিত...

১৬ জুলাই ‘জুলাই শহীদ দিবস’ ও ৫ আগস্ট ‘গণঅভ্যুত্থান দিবস’ হিসেবে পালিত হবে

149
0

প্রতি বছর ১৬ জুলাই ‘জুলাই শহীদ দিবস’ এবং ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ হিসেবে উদযাপন করা হবে, তবে ৮ আগস্ট আর কোনো বিশেষ দিবস হিসেবে পালন করা হবে না।

রোববার (২৯ জুন) অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়। প্রধান উপদেষ্টা শফিকুল আলম তার ফেসবুক পেজে এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, উপদেষ্টা পরিষদ ১৬ জুলাই ‘জুলাই শহীদ দিবস’ এবং ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উদযাপনের পরিকল্পনা নিয়েছে। ৮ আগস্ট কোনো বিশেষ দিবস উদযাপিত হবে না।

এ বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন আলোচনা সৃষ্টি হয়, যার পরিপ্রেক্ষিতে ৮ আগস্ট দিবস উদযাপনের সিদ্ধান্ত বাতিল করা হয়েছে।

এছাড়া, ২৫ জুন ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন এবং অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠনের দিন ৮ আগস্টকে ‘নতুন বাংলাদেশ দিবস’, এবং গণ-আন্দোলন চলাকালে রংপুরে পুলিশের গুলিতে শহীদ আবু সাঈদের মৃত্যুর দিন ১৬ জুলাইকে ‘শহীদ আবু সাঈদ দিবস’ ঘোষণা করা হয়েছিল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here