Home এশিয়া পেসিফিক অস্ট্রেলিয়া জাতীয় স্বার্থে অটল, যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা ব্যয় চাপ প্রত্যাখ্যান

অস্ট্রেলিয়া জাতীয় স্বার্থে অটল, যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা ব্যয় চাপ প্রত্যাখ্যান

177
0

আন্তর্জাতিক নিরাপত্তা এবং প্রতিরক্ষা জোটগুলোর ব্যয় বৃদ্ধি করার প্রবণতার মধ্যে অস্ট্রেলিয়া স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে, তাদের মূল লক্ষ্য হচ্ছে দেশের জাতীয় স্বার্থ, বাইরের চাপ নয়। যদিও যুক্তরাষ্ট্র তাদের উপর চাপ সৃষ্টি করছে, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবেনিজ বলেছেন, দেশটি তার নির্ধারিত পরিকল্পনার পথেই চলবে এবং এটি দেশের দীর্ঘমেয়াদি নিরাপত্তার সঙ্গে সঙ্গতিপূর্ণ হবে।

শুক্রবার (২৭ জুন) স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, আলবেনিজ বলেছেন, অস্ট্রেলিয়া প্রতিরক্ষা খাতে ধাপে ধাপে বিনিয়োগ বাড়িয়ে ২০৩৪ সালের মধ্যে জিডিপির ২.৩ শতাংশ পর্যন্ত তা উন্নীত করবে, যা বর্তমানে ২ শতাংশ। আলবেনিজের এই অবস্থান এমন সময় এসেছে, যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মিত্র দেশগুলোকে জিডিপির ৩.৫ শতাংশ পর্যন্ত প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর জন্য চাপ দিচ্ছেন।

প্রধানমন্ত্রী আরও বলেছেন, “আমরা ইতোমধ্যেই প্রতিরক্ষা খাতে বড় ধরনের বিনিয়োগ করেছি। মাঝমেয়াদি পরিকল্পনায় ৫৭ বিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার এবং স্বল্পমেয়াদে ১০ বিলিয়ন ডলার বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে।” তিনি বলেন, “আমার দায়িত্ব হল অস্ট্রেলিয়ার জাতীয় স্বার্থ রক্ষা করা, যার মধ্যে প্রতিরক্ষা ও নিরাপত্তা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমরা সেই কাজটাই করছি।”

একদিন আগে, অস্ট্রেলিয়ার প্রতিরক্ষামন্ত্রী রিচার্ড মার্লেসও জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের চাপ থাকা সত্ত্বেও অস্ট্রেলিয়া তার নিজস্ব প্রতিরক্ষা ব্যয় পরিকল্পনার পথেই এগোবে। তিনি আরও বলেন, “অস্ট্রেলিয়া তার নিজস্ব বাস্তবতা এবং প্রয়োজন বিবেচনায় লক্ষ্য নির্ধারণ করে, বাইরের নির্দেশ অনুসরণ করে না।”

এছাড়া, অস্ট্রেলিয়া ন্যাটোর সদস্য না হলেও, সম্প্রতি ন্যাটো সদস্য দেশগুলোর জন্য জিডিপির ৫ শতাংশ প্রতিরক্ষা ব্যয় বরাদ্দের আহ্বান জানানো হয়েছে। এর মধ্যে ৩.৫ শতাংশ সরাসরি প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধিতে এবং ১.৫ শতাংশ সাইবার নিরাপত্তা, গুরুত্বপূর্ণ অবকাঠামো, উদ্ভাবন ও শিল্প খাত গঠনে ব্যয় হবে। তবে, সব দেশ এই লক্ষ্য গ্রহণে রাজি হয়নি। যখন স্পেন এই লক্ষ্য মানতে অস্বীকৃতি জানিয়েছিল, ট্রাম্প দেশটিকে কঠোর বাণিজ্য চুক্তির হুমকি দিয়েছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here