Home এশিয়া পেসিফিক অস্ট্রেলিয়ার ৩০ বছর পূর্তিতে এআইইউবি অ্যালামনাইয়ের জমকালো মিলনমেলা

অস্ট্রেলিয়ার ৩০ বছর পূর্তিতে এআইইউবি অ্যালামনাইয়ের জমকালো মিলনমেলা

196
0

অস্ট্রেলিয়ায় অবস্থিত আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি)-এর প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন, এআইইউবি এলুমনি অস্ট্রেলিয়া (এএএ) বিশ্ববিদ্যালয়ের ৩০ বছর পূর্তি উপলক্ষে একটি স্মরণীয় অ্যালামনাই রিইউনিয়ন আয়োজন করেছে। ২১ জুন, সিডনির এয়ারপোর্টস্থ পুলম্যান হোটেলে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

বিশেষ এই আয়োজনে সিডনি, মেলবোর্ন, ক্যানবেরা ও পার্থ থেকে এআইইউবির প্রাক্তন শিক্ষার্থী, শিক্ষক এবং পরিবারের সদস্যরা অংশ নেন।

অনুষ্ঠানের প্রধান অতিথিরা ছিলেন এআইইউবির প্রতিষ্ঠাতা ও বোর্ড অব ট্রাস্টির চেয়ারম্যান নাদিয়া আনোয়ার এবং সাবেক ভাইস চ্যান্সেলর ও ট্রাস্টি বোর্ড সদস্য ড. কারমেন জে লামাগনা। তাদের বক্তব্যে উঠে আসে, এআইইউবি গত তিন দশকে কীভাবে অগ্রগতি করেছে এবং আন্তর্জাতিক অঙ্গনে এর অবদান ও সাফল্য। অনেক প্রাক্তন শিক্ষার্থী তাদের বক্তব্যে জানিয়েছেন, কীভাবে এআইইউবি তাদের পেশাগত জীবনে এবং মূল্যবোধ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

এই গালা ইভেন্টে উদ্বোধনী ভাষণ, সাংস্কৃতিক পরিবেশনা, ডিনার এবং অংশগ্রহণকারী অ্যালামনাইদের সম্মানে পুরস্কার প্রদান পর্ব ছিল। অ্যালামনাই সদস্যরা এই পুনর্মিলনীতে অংশগ্রহণ করে পুরোনো বন্ধুদের সঙ্গে পুনরায় সাক্ষাৎ, স্মৃতিচারণ এবং নতুন নেটওয়ার্ক গঠনের সুযোগ পেয়ে অত্যন্ত আনন্দিত এবং গর্বিত হয়েছেন।

আয়োজকরা জানান, সিডনিতে এআইইউবির ৩০ বছর পূর্তি উপলক্ষে গর্বিত প্রাক্তন শিক্ষার্থীদের একত্রিত হওয়া সত্যিই হৃদয়স্পর্শী। এটি বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক প্রভাব এবং অ্যালামনাইদের ঐক্য ও শক্তির একটি উজ্জ্বল উদাহরণ। তারা আশা করেন, ভবিষ্যতে আরও অনেক অনুষ্ঠানের মাধ্যমে অ্যালামনাইদের মধ্যে মেন্টরশিপ, সহযোগিতা এবং নেটওয়ার্ক গঠন চালিয়ে যাবে।

এই সফল আয়োজনটি টাইটেল স্পন্সর ইএসআই গ্লোবালসহ বিভিন্ন সহায়ক প্রতিষ্ঠান যেমন রেইন অ্যান্ড হর্ন বার্ডিয়ায়, দ্যা ড্রিম ক্যাচার ইন্টেরিয়র অ্যান্ড লাইফ স্টাইল, ইনভেস্টমেন্টাল মর্টগেজ ব্রোকার সার্ভিস, অস্টার সোলার, মাহমুদ গ্রসার, রাসওই ক্যাম্বলটাউন সহায়তায় সম্ভব হয়েছে। আয়োজকরা সকল স্পন্সরদের প্রতি তাদের কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here