Home বাংলাদেশ প্রধান উপদেষ্টার অনুমোদনে ইলিশের দাম নির্ধারণের প্রস্তাব

প্রধান উপদেষ্টার অনুমোদনে ইলিশের দাম নির্ধারণের প্রস্তাব

156
0

ইলিশের দাম নির্ধারণের বিষয়ে চাঁদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে একটি চিঠি প্রেরণ করেছিলেন। ওই চিঠির ভিত্তিতে, ইলিশের মূল্য নির্ধারণের প্রস্তাব অনুমোদন করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

মঙ্গলবার (১ জুলাই) রাতে চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয় থেকে এই বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এ বিষয়ে জানানো হয়, ২৬ জুন মন্ত্রিপরিষদ বিভাগের মাঠ প্রশাসন সংযোগ শাখার স্মারকের মাধ্যমে চট্টগ্রাম বিভাগের কমিশনার, চাঁদপুর জেলা প্রশাসক এবং মন্ত্রিপরিষদ সচিবের একান্ত সচিবের কাছে চিঠি পাঠানো হয়। চিঠিতে উল্লেখ করা হয়, চাঁদপুরের ইলিশের উৎকৃষ্ট গুণমানের সুযোগ নিয়ে কিছু অসাধু ব্যবসায়ী ও আড়তদার ইচ্ছামতো দাম বৃদ্ধি করছেন, যা জনসাধারণের ক্রয়ক্ষমতার বাইরে চলে যাচ্ছে।

এ ধরনের পরিস্থিতিতে, চাঁদপুরের জেলা প্রশাসনের একক উদ্যোগে দাম নির্ধারণ যথেষ্ট হবে না, কারণ ইলিশ অন্যান্য উপকূলীয় অঞ্চলেও ধরা পড়ে এবং সেখানে দাম নিয়ন্ত্রণের জন্য একটি সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

এছাড়া, যেহেতু ইলিশ প্রাকৃতিকভাবে উৎপাদিত হয় এবং জেলেদের উৎপাদন খরচ নেই, দাম নিয়ন্ত্রণে সিন্ডিকেটের প্রভাব রয়েছে, তাই ইলিশের মূল্য নির্ধারণে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়কে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশনা দেওয়ার প্রস্তাব অনুমোদন করেছেন প্রধান উপদেষ্টা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here