Home বাংলাদেশ জুলাই মাস নিয়ে চলচ্চিত্র ও প্রামাণ্যচিত্র নির্মাণ হবে: মাহফুজ আলম

জুলাই মাস নিয়ে চলচ্চিত্র ও প্রামাণ্যচিত্র নির্মাণ হবে: মাহফুজ আলম

153
0

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম জানিয়েছেন, চলতি বছর জুলাই মাসের ওপর ভিত্তি করে দুটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র, আটটি শর্ট ফিল্ম এবং স্বল্পদৈর্ঘ্য প্রামাণ্যচিত্র নির্মাণ করা হবে। মঙ্গলবার রাতে তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এই তথ্য প্রকাশ করেন।

এদিকে, মাহফুজ আলম পোস্টে আরও জানান, জুলাই থিমের পাশাপাশি গত ১৬ বছরের গুম, খুন এবং নিপীড়নের ঘটনা নিয়ে একটি পূর্ণদৈর্ঘ্য প্রামাণ্যচিত্র, একটি শর্টফিল্ম এবং একটি স্বল্পদৈর্ঘ্য প্রামাণ্যচিত্র সরকারি অনুদানে নির্মাণ করা হবে।

তিনি আরও উল্লেখ করেন, জুলাই সম্পর্কিত চলচ্চিত্র, প্রামাণ্যচিত্র ও শর্টফিল্ম নির্মাণের জন্য ৫ কোটি টাকা বিশেষ বরাদ্দ প্রদান করা হবে এবং এই সপ্তাহেই বরাদ্দের ব্যবস্থা করা হবে। এছাড়া, জুলাই অভ্যুত্থান সম্পর্কিত প্রামাণ্যচিত্র তৈরির জন্য ফিল্ম আর্কাইভের উদ্যোগে ২০০টিরও বেশি প্রামাণ্যচিত্র নির্মাণের কাজ শুরু হবে। ইতোমধ্যে, ডিএফপি ৯টি শর্টফিল্ম ও প্রামাণ্যচিত্র তৈরি করেছে এবং বিসিটিআই ৬টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করেছে।

বিটিভি ৩৬ দিনে ৩৬টি প্রামাণ্যচিত্র প্রচার করবে এবং আরও ৪টি বিশেষ প্রামাণ্যচিত্র বিটিভিতে সম্প্রচারিত হবে।

এদিকে, মাহফুজ আলম বলেছেন, “জুলাইয়ের শহিদদের প্রতি শ্রদ্ধা, আমরা কখনও জুলাইকে ভুলতে দেব না।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here