Home বাংলাদেশ National খালেদা জিয়ার সুস্থতা কামনায় চিঠি পাঠালেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ

খালেদা জিয়ার সুস্থতা কামনায় চিঠি পাঠালেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ

101
0

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে চিঠি পাঠিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। শনিবার (২৯ নভেম্বর) রাতে বিএনপির মিডিয়া সেলের অফিসিয়াল ফেসবুক পেজে চিঠিটি প্রকাশ করা হয়।

চিঠিতে শাহবাজ শরিফ লেখেন, “আপনার সাম্প্রতিক অসুস্থতার খবর পেয়ে আমি অত্যন্ত উদ্বিগ্ন হয়েছি। পাকিস্তান সরকারের, জনগণের এবং আমার পক্ষ থেকে আপনার দ্রুত ও সম্পূর্ণ সুস্থতার জন্য আন্তরিক শুভকামনা ও প্রার্থনা জানাই।”

আরও উল্লেখ আছে: “বাংলাদেশের উন্নয়নে আপনার অবদান সর্বজনস্বীকৃত। দুই দেশের মধ্যে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক জোরদারে আপনার ভূমিকার জন্য আমরা কৃতজ্ঞ।”

শাহবাজ শরিফ আরও লেখেন, “আমি সর্বশক্তিমান আল্লাহর কাছে আপনার দ্রুত আরোগ্য প্রার্থনা করছি যেন আপনি আবারও আপনার দল এবং জাতির জন্য শক্তি ও প্রেরণার উৎস হিসেবে কাজ করতে পারেন। দয়া করে আমার পক্ষ থেকে গভীর শ্রদ্ধা ও সম্মান গ্রহণ করুন।”

৮০ বছর বয়সী বেগম খালেদা জিয়া বহুদিন ধরে নানা জটিল রোগে ভুগছেন—যার মধ্যে রয়েছে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, লিভার, ফুসফুস এবং চোখের নানা সমস্যা। গত ২৩ নভেম্বর তাকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় এবং অবস্থার অবনতি হলে তাকে করোনারি কেয়ার ইউনিটে (CCU) স্থানান্তর করা হয়।

গতকাল শনিবার রাতে হাসপাতালের সামনে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, “গত তিন দিন (২৭, ২৮ ও ২৯ নভেম্বর) আলহামদুলিল্লাহ তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। চিকিৎসা ব্যবস্থায় তিনি সাড়া দিচ্ছেন, যা চিকিৎসা গ্রহণযোগ্যতার একটি ইতিবাচক লক্ষণ। আমরা সবার কাছে দোয়ার আবেদন জানাই যেন তিনি দ্রুত সুস্থ হয়ে ওঠেন।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here