Home এশিয়া পেসিফিক অস্ট্রেলিয়ায় মোনাশ বিশ্ববিদ্যালয়ে গবেষণা বৃত্তির আবেদন শুরু

অস্ট্রেলিয়ায় মোনাশ বিশ্ববিদ্যালয়ে গবেষণা বৃত্তির আবেদন শুরু

185
0

অস্ট্রেলিয়ার মেলবোর্নে অবস্থিত মোনাশ বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের গবেষণা বৃত্তির আবেদন এখন উন্মুক্ত। বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা এই বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। পুরোপুরি অর্থায়িত এই বৃত্তির আওতায় শিক্ষার্থীরা স্নাতকোত্তর ও পিএইচডি ডিগ্রি অর্জনের সুযোগ পাবেন। বৃত্তির অর্থায়ন করবে অস্ট্রেলিয়ান সরকার।

১৯৫৮ সালে প্রতিষ্ঠিত মোনাশ বিশ্ববিদ্যালয় প্রতিবছর প্রায় ৩,০০০-এর বেশি গবেষণা প্রবন্ধ প্রকাশ করে। বিশ্ববিদ্যালয়টির বিভিন্ন ক্যাম্পাস রয়েছে, যার বেশির ভাগই অস্ট্রেলিয়ার অভ্যন্তরে এবং কিছু আন্তর্জাতিকভাবে স্থাপিত।

বৃত্তির সুবিধাদি

অস্ট্রেলিয়ার সরকার মোনাশ বিশ্ববিদ্যালয়ের জন্য বহু গবেষণা বৃত্তি দিয়ে থাকে, যার আওতায় শিক্ষার্থীদের সকল প্রয়োজনীয় ব্যয়ভার বহন করা হবে। এর মধ্যে রয়েছে:

  • সম্পূর্ণ টিউশন ফি
  • মাসিক ভাতা
  • বিমান ভ্রমণের খরচ
  • পুনর্বাসন ভাতা
  • জীবনযাত্রা সহায়ক ভাতা

অধ্যয়নের বিভাগসমূহ

বৃত্তির আওতায় যে সকল বিভাগে অধ্যয়ন করা যাবে:

  • শিল্প, নকশা ও স্থাপত্য
  • মানবিক ও সমাজবিজ্ঞান
  • ব্যবসা ও অর্থনীতি
  • প্রকৌশল
  • তথ্যপ্রযুক্তি
  • আইন
  • ওষুধ ও স্বাস্থ্যবিজ্ঞান
  • নার্সিং
  • ফার্মেসি এবং ফার্মাসিউটিক্যাল বিজ্ঞান

বৃত্তির ধরনসমূহ

মোনাশ বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ধরনের গবেষণা বৃত্তি দেওয়া হয়, যেমন:

  • রিসার্চ ট্রেনিং প্রোগ্রাম স্কলারশিপ
  • মোনাশ গ্র্যাজুয়েট স্কলারশিপ
  • ম্যাক্সওয়েল কিং পিএইচডি স্কলারশিপ
  • মোনাশ সিলভার জুবিলি পিএইচডি স্কলারশিপ
  • রেডন গ্র্যাজুয়েট রিসার্চ স্কলারশিপ
  • মোনাশ ইন্টারন্যাশনাল টিউশন স্কলারশিপ

যোগ্যতা ও আবেদনের নিয়ম

  • দেশি ও বিদেশি উভয় শিক্ষার্থীরাই আবেদন করতে পারবেন
  • স্নাতকোত্তর প্রোগ্রামের জন্য আবেদনকারীর স্নাতক ডিগ্রি থাকতে হবে
  • একাডেমিক ফলাফল, গবেষণার অভিজ্ঞতা এবং পূর্ববর্তী গবেষণাকাজ বিবেচনায় বৃত্তি দেওয়া হবে
  • ইংরেজি ভাষায় দক্ষতা থাকতে হবে

আবেদনপদ্ধতি ও সময়সীমা

আগ্রহীদের একটি নির্দিষ্ট লিংকের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে।
আবেদনের শেষ তারিখ: ৩১ আগস্ট ২০২৫

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here