Home Economics অনলাইন জুয়া ঠেকাতে ব্যাংকগুলোর জন্য কড়া নির্দেশনা জারি করল কেন্দ্রীয় ব্যাংক

অনলাইন জুয়া ঠেকাতে ব্যাংকগুলোর জন্য কড়া নির্দেশনা জারি করল কেন্দ্রীয় ব্যাংক

416
0

দেশে অনলাইন জুয়া দমন করতে বাণিজ্যিক ব্যাংকগুলোর ওপর নজরদারি জোরদার করতে বলেছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক থেকে পাঠানো নির্দেশনায় অনলাইনভিত্তিক জুয়াবিরোধী কঠোর পদক্ষেপ নেওয়ার কথা বলা হয়েছে।

নির্দেশনায় ব্যাংকগুলোকে বলা হয়েছে, তারা যেন সার্বক্ষণিকভাবে নজরে রাখে কোনো গ্রাহক বা মার্চেন্ট অনলাইন জুয়ার সঙ্গে জড়িত কি না। প্রয়োজনে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ব্যবহার করে সেই কার্যক্রম তদারকি করতে হবে।

যদি কোনো গ্রাহক বা মার্চেন্টের বিরুদ্ধে অনলাইন জুয়ার সংশ্লিষ্টতা প্রমাণ পাওয়া যায়, তাহলে দ্রুত ব্যবস্থা নিতে হবে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে তা জানাতে হবে।

এ ছাড়া, অনলাইন জুয়ার ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতা বাড়াতে গ্রাহকদের মধ্যে প্রচারণা চালানোর নির্দেশনাও দেওয়া হয়েছে।

নির্দেশনায় আরও বলা হয়, যেসব মার্চেন্ট তাদের ব্যবসার ঠিকানা ব্যাংকে উল্লেখ করেছেন, বাস্তবে তারা সত্যিই সেই জায়গা থেকেই ব্যবসা করছেন কিনা, তা নিশ্চিত করতে হবে। প্রয়োজনে ওই ঠিকানায় সরেজমিনে পরিদর্শন করতে হবে।

সেই সঙ্গে ২০২৫ সালের সাইবার সুরক্ষা অধ্যাদেশ (২১ মে/২৫) অনুযায়ী নির্ধারিত সব নিয়ম যথাযথভাবে অনুসরণ করতে ব্যাংকগুলোকে সতর্ক থাকতে বলা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here