Home বাংলাদেশ ঈদের পর লন্ডন সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ইউনূস

ঈদের পর লন্ডন সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ইউনূস

133
0

আসন্ন ঈদ উদ্‌যাপনের পর যুক্তরাজ্যে সরকারি সফরে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। আগামী ১০ জুন লন্ডন পৌঁছাবেন তিনি, রাজা চার্লসের আমন্ত্রণে।

১২ জুন, ব্রিটিশ রাজপরিবার আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে ড. ইউনূসকে সম্মাননা দেওয়া হবে ‘কিং চার্লস হারমনি অ্যাওয়ার্ড’। এই সফরের শেষ দিনে, ১৩ জুন, তার ঢাকায় ফেরার কথা রয়েছে।

সফরকালে ড. ইউনূসের রাজা চার্লস এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, লন্ডন সফরের আলোচ্য বিষয়গুলোর মধ্যে থাকবে পাচার হওয়া অর্থ ফেরত আনার উদ্যোগ, দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানো, উন্নয়ন সহযোগিতা, রোহিঙ্গা সংকট এবং দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতার ভবিষ্যৎ। সফরের প্রস্তুতি নিয়ে ইতোমধ্যে কাজ শুরু করেছে সংশ্লিষ্ট দপ্তরগুলো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here