Home বিশ্ব পর্তুগালের নতুন প্রধানমন্ত্রী হলেন লুইস মন্টিনিগ্রো

পর্তুগালের নতুন প্রধানমন্ত্রী হলেন লুইস মন্টিনিগ্রো

144
0

সাম্প্রতিক মধ্যবর্তী জাতীয় নির্বাচনের ফলাফলের ভিত্তিতে পর্তুগালের প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন সোশ্যাল ডেমোক্র্যাট পার্টি (PSD)-এর নেতা লুইস মন্টিনিগ্রো। দেশের রাষ্ট্রপতি মার্সেলো রেবেলো ডি সোজা, সংসদে সর্বাধিক আসনপ্রাপ্ত তিনটি রাজনৈতিক দলের সঙ্গে পরামর্শ করে এ সিদ্ধান্ত নেন।

নির্বাচনের প্রেক্ষাপট তৈরি হয় সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে পারিবারিক ব্যবসায় থেকে সুবিধা নেওয়ার অভিযোগ ওঠার পর। তিনি আস্থা ভোটে হেরে গেলে রাষ্ট্রপতি সংসদ ভেঙে দিয়ে নতুন নির্বাচন আহ্বান করেন।

পর্তুগালের জাতীয় সংসদে মোট আসন ২৩০টি। সরকার গঠনের জন্য প্রয়োজন ১১৬টি আসন। কিন্তু এবার কোনো দল একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি। এডি জোট পেয়েছে সর্বোচ্চ ৮৯টি আসন। তাদের পরে অভিবাসনপন্থী দল পিএস এবং কট্টর ডানপন্থি দল শেগা উভয়েই পেয়েছে ৫৮টি করে আসন। বাকি ২১টি আসন পেয়েছে বামপন্থী ও স্বতন্ত্র দলগুলো। এখনো ৪টি আসনের ফলাফল প্রকাশ হয়নি।

চূড়ান্ত ফলাফল অনুযায়ী, সরকার গঠনের জন্য এডি জোটকে কয়েকটি ছোট দলের সঙ্গে জোট গঠন করতে হবে। এর আগে, ২০১৯ সালের নির্বাচনে সোশ্যালিস্ট পার্টি (পিএস) ১০৮টি আসন পেয়ে সরকার গঠন করেছিল।

২০২৪ সালের এই নির্বাচনে মোট ২৩টি রাজনৈতিক দল ও কয়েকজন স্বতন্ত্র প্রার্থী অংশ নেন। উল্লেখযোগ্য দলগুলোর মধ্যে ছিল পিএস, পিএসডি, ব্লক ইসকেরদা (বিই), সিডিইউ (পিসিপি ও পিইভি’র জোট), পিএএন, আইএল, সেগা, লিব্রে, সিডিএস-পিপি, এমপিটি, আরআইআর, ইরগুইতে, এমএএস, আলিয়ানসা এবং এডিএন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here