Home বাংলাদেশ উত্তরার বিমান দুর্ঘটনায় জাতীয় মৎস্য সপ্তাহের সব কর্মসূচি স্থগিত

উত্তরার বিমান দুর্ঘটনায় জাতীয় মৎস্য সপ্তাহের সব কর্মসূচি স্থগিত

131
0

ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে বহু প্রাণহানির ঘটনার পরিপ্রেক্ষিতে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫-এর উদ্বোধনী অনুষ্ঠানসহ সকল পূর্বনির্ধারিত কর্মসূচি স্থগিত করেছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।

মঙ্গলবার (২২ জুলাই) মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মো. মামুন হাসান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, “ঢাকার উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে সংঘটিত বিমান দুর্ঘটনায় মর্মান্তিক প্রাণহানির ঘটনায় গভীর শোক ও শ্রদ্ধা জানিয়ে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠান স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

ফলে আগামী ২৩ জুলাই অনুষ্ঠেয় জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানসহ সংশ্লিষ্ট সকল কর্মসূচি স্থগিত করা হয়েছে। মন্ত্রণালয় জানিয়েছে, পরবর্তীতে উপযুক্ত সময়ে নতুন তারিখ ও সংশোধিত কর্মসূচি ঘোষণা করা হবে।

উল্লেখ্য, সোমবারের ওই দুর্ঘটনায় এখন পর্যন্ত ৩১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে এবং অন্তত ১৭০ জন আহত হয়েছেন। এই মর্মান্তিক ঘটনায় দেশজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here