Home বাংলাদেশ ড. ইউনূসের সঙ্গে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রুবিওর ফোনালাপ: অর্থনৈতিক সম্পর্ক ও নিরাপত্তা নিয়ে...

ড. ইউনূসের সঙ্গে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রুবিওর ফোনালাপ: অর্থনৈতিক সম্পর্ক ও নিরাপত্তা নিয়ে আলোচনা

171
0

বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে ফোনে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ফোনালাপে দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার করা এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চলে নিরাপত্তা ও স্থিতিশীলতা বাড়ানো নিয়ে আলোচনা হয়েছে।

মার্কিন পররাষ্ট্র দপ্তর এই তথ্য জানিয়েছে। পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস জানান, এই ফোনালাপে প্রধান উপদেষ্টা ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী করার পাশাপাশি ইন্দো-প্যাসিফিক অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতার প্রতি তাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন।

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, সোমবার সন্ধ্যা সাড়ে সাতটায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ফোন করেন এবং ১৫ মিনিটের আলোচনা হয়।

বিবৃতিতে বলা হয়, ফোনালাপে দুই নেতা বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য আলোচনা, চলমান সংস্কার প্রক্রিয়া, গণতন্ত্রের উন্নয়ন, আসন্ন জাতীয় নির্বাচন এবং রোহিঙ্গা শরণার্থীদের সহায়তা নিয়ে আলোচনা করেছেন।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বাংলাদেশের সংস্কার কর্মসূচির প্রতি সমর্থন জানান এবং আগামী বছরের শুরুর দিকে নির্বাচন আয়োজনের উদ্যোগকে স্বাগত জানান। এছাড়া, যুক্তরাষ্ট্র বাংলাদেশের সবচেয়ে বড় রপ্তানি গন্তব্য এবং রেমিট্যান্সের প্রধান উৎস হিসেবে তার গুরুত্ব তুলে ধরা হয়।

এছাড়া, দুই নেতা শিগগিরই শুল্ক আলোচনা সফলভাবে শেষ করার আশা ব্যক্ত করেন, যা দ্বিপক্ষীয় বাণিজ্য আরও বাড়ানোর পথ সুগম করবে। প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও মজবুত করার প্রতি বাংলাদেশের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here