রাজধানীর পল্লবী ও উত্তরা পশ্চিম থানা এলাকায় বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে বিশেষ অভিযান চালিয়ে মোট ৩১ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দিনভর এই অভিযান পরিচালনা করা হয়।
ডিএমপির মিডিয়া ও জনসংযোগ বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
পল্লবীতে গ্রেপ্তার ১৭ জন
পল্লবী থানা পুলিশের অভিযানে মোট ১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন: মো. মাজম (৩১), মো. লামিন (৩৫), সোলাইমান আহম্মেদ (২০), মো. রাব্বি (১৯), মো. পুতুল (৪৫), মো. সাকিব হোসেন (২৫), মো. পাপ্পু (৩৫), মো. ইব্রাহিম শেখ (২৯), ফেকু (৩০), মো. সাগর সরকার (২৫), মো. সুজন (২২), মো. আনোয়ার হোসেন (৩৫), মো. ইশাকুল ইসলাম জিসান (২৪), মো. আবব্রাহাম হোসেন আবির (২১), মো. আবুল হোসেন (৩৫), মো. আবুল হোসেন (২৬) এবং আব্দুল গাফফার (৪৫)।
উত্তরা পশ্চিমে গ্রেপ্তার ১৪ জন
একই দিনে উত্তরা পশ্চিম থানার বিভিন্ন এলাকায় পরিচালিত অভিযানে আরও ১৪ জনকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন: মো. রনি আকন্দ (২৯), আকাশ (২২), মো. জাকির (৪০), মো. বিল্লাল হোসেন (২৬), মো. ইউসুফ (৩০), মো. তানজিল খান (২৫), সাফিন বিন সাত্তার (২৩), মো. গোলাম কিবরিয়া (২৬), মো. নয়ন সরদার (২৩), মো. জনি (৩২), মো. মোখছেদুল মমিন (২৭), মো. তাজিম মিয়া (২২), মো. জয়নাল আবেদীন (২৮) ও মো. রনি গাজী (২৬)।
ডিসি তালেবুর রহমান জানান, গ্রেপ্তারদের মধ্যে নিয়মিত মামলার অভিযুক্ত, মাদক মামলার আসামি, আদালতের পরোয়ানাভুক্ত ব্যক্তি এবং বিভিন্ন অপরাধে সংশ্লিষ্ট ব্যক্তিরা রয়েছেন। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।










