Home বাংলাদেশ ভারতীয় উড়োজাহাজ দুর্ঘটনায় মোদীকে ড. ইউনূসের শোকবার্তা

ভারতীয় উড়োজাহাজ দুর্ঘটনায় মোদীকে ড. ইউনূসের শোকবার্তা

133
0

ভারতের আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার বোয়িং উড়োজাহাজ দুর্ঘটনায় শোক প্রকাশ করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে বার্তা পাঠিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

বৃহস্পতিবার (১২ জুন) পাঠানো শোকবার্তায় তিনি নিহতদের পরিবার ও ভারতের জনগণের প্রতি গভীর সহানুভূতি প্রকাশ করেন।

শোকবার্তায় ড. ইউনূস বলেন, “আহমেদাবাদে ২৪২ জন যাত্রীবাহী এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনারের মর্মান্তিক দুর্ঘটনার খবরে আমি গভীরভাবে শোকাহত। যারা এই দুর্ঘটনায় প্রিয়জন হারিয়েছেন, তাদের প্রতি আমার আন্তরিক সমবেদনা জানাচ্ছি।”

তিনি আরও বলেন, “আমরা সবাই শোকাহত পরিবারগুলোর পাশে আছি এবং তাদের জন্য প্রার্থনা করছি। এ দুঃসময়ে আমরা ভারতের সরকার ও জনগণের প্রতি সংহতি প্রকাশ করছি।”

প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে শোকবার্তার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here