Home বাংলাদেশ মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় হতাহতদের সংখ্যা নিরূপণে তদন্ত কমিটি গঠন

মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় হতাহতদের সংখ্যা নিরূপণে তদন্ত কমিটি গঠন

321
0

উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার মর্মান্তিক ঘটনায় হতাহত শিক্ষার্থী, শিক্ষক, কর্মচারী ও অভিভাবকদের প্রকৃত সংখ্যা নির্ধারণের জন্য একটি বিশেষ কমিটি গঠন করেছে প্রতিষ্ঠানটি।

মঙ্গলবার (২২ জুলাই) প্রকাশিত এক অফিসিয়াল নোটিশে জানানো হয়, ২১ জুলাই দুপুর ১টা ১২ মিনিটে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের প্রাঙ্গণে আকস্মিকভাবে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান ভূপাতিত হয়। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে বহু ছাত্র-ছাত্রী, শিক্ষক ও অভিভাবক নিহত ও আহত হন।

নোটিশে উল্লেখ করা হয়, নিহত, আহত ও নিখোঁজদের প্রকৃত সংখ্যা নির্ণয় এবং তাদের নাম, ঠিকানা ও অন্যান্য তথ্যসংবলিত একটি পূর্ণাঙ্গ তালিকা প্রস্তুতের লক্ষ্যে শিক্ষক, কর্মকর্তা, অভিভাবক ও শিক্ষার্থীদের সমন্বয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

মাইলস্টোনের অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলমকে কমিটির সভাপতি করা হয়েছে। কমিটির অন্যান্য সদস্যরা হলেন—

  • উপাধ্যক্ষ (প্রশাসন) মো. মাসুদ আলম
  • প্রধান শিক্ষিকা খাদিজা আক্তার
  • কো-অর্ডিনেটর লুৎফুন্নেসা লোপা
  • অভিভাবক প্রতিনিধি মনিরুজ্জামান মোল্লা
  • দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী মারুফ বিন জিয়াউর রহমান
  • শিক্ষার্থী মো. তাসনিম ভূঁইয়া প্রতিক

কমিটিকে আগামী তিন কর্মদিবসের মধ্যে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, সোমবারের বিমান দুর্ঘটনায় এ পর্যন্ত ৩১ জন নিহত এবং ১৬৪ জনের বেশি আহত হয়েছেন বলে বিভিন্ন সূত্র নিশ্চিত করেছে। এখনও অনেক শিক্ষার্থী নিখোঁজ রয়েছে, যার কারণে নির্ভরযোগ্য তালিকা প্রস্তুতের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here