Home বাংলাদেশ সেনাপ্রধানের সঙ্গে জাতিসংঘের গুমবিষয়ক দলের সৌজন্য সাক্ষাৎ

সেনাপ্রধানের সঙ্গে জাতিসংঘের গুমবিষয়ক দলের সৌজন্য সাক্ষাৎ

147
0

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতিসংঘের বলপূর্বক গুমবিষয়ক কার্যনির্বাহী দলের একটি প্রতিনিধি দল। এই প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন দলের ভাইস-চেয়ারম্যান গ্রাজিনা বারানোভস্কা।

সোমবার (১৬ জুন) সেনাসদরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয় বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সাক্ষাৎকালে গ্রাজিনা বারানোভস্কা অতীতে বিভিন্ন সংস্থায় (যেমন র‍্যাব, ডিজিএফআই, বিজিবি) কর্মরত কিছু সেনা সদস্যের বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।

জবাবে সেনাপ্রধান জানান, এ ধরনের সেনাসদস্যরা ঐ সব সংস্থার নিয়ন্ত্রণাধীন থেকে তাদের দায়িত্ব পালন করে থাকেন।

তিনি আরও জানান, বাংলাদেশ সেনাবাহিনী আইনানুগ বিচার প্রক্রিয়া ও মানবাধিকার রক্ষায় অঙ্গীকারবদ্ধ এবং জাতীয় ও আন্তর্জাতিক তদন্ত প্রক্রিয়ায় পূর্ণ সহযোগিতা প্রদান করে যাচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here