Home Economics ২ জুন ঘোষণা হবে অন্তর্বর্তী সরকারের প্রথম জাতীয় বাজেট

২ জুন ঘোষণা হবে অন্তর্বর্তী সরকারের প্রথম জাতীয় বাজেট

180
0

আগামী ২ জুন ২০২৫-২৬ অর্থবছরের জন্য জাতীয় বাজেট উপস্থাপন করবেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।
বিকাল ৪টায় বাজেট ভাষণটি রেকর্ড করা সংস্করণ হিসেবে সম্প্রচারিত হবে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) এবং বাংলাদেশ বেতারে।

সরকারের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলা হয়েছে, বাজেটের প্রচার কার্যক্রমকে সর্বোচ্চ পরিসরে ছড়িয়ে দিতে সব বেসরকারি টিভি চ্যানেল ও রেডিও স্টেশনকে বিটিভি থেকে ফিড নিয়ে সম্প্রচারে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

উল্লেখ্য, গত বছরের ৫ আগস্ট অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতনের পর গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার। এই বাজেট হবে অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকারের প্রথম জাতীয় বাজেট।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here