Home বাংলাদেশ National ৭ ঘণ্টায় ১২ লাখ টাকা অনুদান পেলেন এনসিপি নেত্রী ডা. তাসনিম জারা

৭ ঘণ্টায় ১২ লাখ টাকা অনুদান পেলেন এনসিপি নেত্রী ডা. তাসনিম জারা

162
0

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা তার নির্বাচনী ব্যয় মেটাতে ভোটার ও সমর্থকদের কাছে অর্থ সহায়তা চাওয়ার পর মাত্র ৭ ঘণ্টার মধ্যে ১২ লাখ টাকার বেশি অনুদান পেয়েছেন।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) ভোরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এই তথ্য জানান।

ডা. তাসনিম জারা লেখেন, “আপনাদের এমন অভাবনীয় সাড়া আমাদের কল্পনারও বাইরে ছিল। আপনাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।”

তিনি জানান, নির্বাচনী খরচ মেটাতে তাদের মোট লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৪৬ লাখ ৯৩ হাজার ৫৮০ টাকা। এর মধ্যে যদি ৩৪ লাখ টাকা সংগ্রহ হয়ে যায়, তবে তারা ফান্ডরেইজিং কার্যক্রম বন্ধ করবেন।

জারা আরও জানান, অনেকেই রাত ২টার পর বিকাশে টাকা পাঠাতে পারছেন না, কারণ নির্ধারিত লেনদেন সীমা অতিক্রম হয়েছে। তাই আপাতত ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে অনুদান নেওয়া হচ্ছে।

এর আগের রাতে, ঢাকা-৯ আসন থেকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে গিয়ে তিনি একটি ভিডিও বার্তার মাধ্যমে ভোটার, সমর্থক এবং শুভাকাঙ্ক্ষীদের কাছে আর্থিক সহযোগিতা চেয়েছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here