Home খেলা লিওঁতে ধারে যাচ্ছেন রিয়াল মাদ্রিদের এন্দ্রিক

লিওঁতে ধারে যাচ্ছেন রিয়াল মাদ্রিদের এন্দ্রিক

236
0

ব্রাজিলিয়ান তরুণ ফরোয়ার্ড এন্দ্রিকের ফরাসি ক্লাব লিওঁ-তে যোগ দেওয়ার বিষয়টি এখন শুধুই আনুষ্ঠানিকতার অপেক্ষা। কয়েক সপ্তাহের গুঞ্জনের পর অবশেষে রিয়াল মাদ্রিদ ও লিওঁর মধ্যে চুক্তিটি বাস্তবে রূপ নিতে যাচ্ছে।

চুক্তি অনুযায়ী, আগামী ছয় মাসের জন্য ধারে লিওঁতে খেলবেন এন্দ্রিক। তবে এই লোন চুক্তিতে স্থায়ীভাবে কেনার কোনো অপশন রাখা হয়নি, কারণ রিয়াল মাদ্রিদ এখনো তার ওপর পূর্ণ আস্থা রাখছে। এ সময়ের মধ্যে এন্দ্রিকের সম্পূর্ণ বেতন বহন করবে লিওঁ, এবং তিনি আগামী ৩০ জুন পর্যন্ত ক্লাবটির হয়ে খেলবেন

বর্তমানে রিয়ালে কোচ জাবি আলোনসোর অধীনে খুব একটা সুযোগ পাচ্ছেন না এন্দ্রিক। এ মৌসুমে তিনি মাঠে নামার সুযোগ পেয়েছেন মাত্র তিনটি ম্যাচে, যার মোট সময় মাত্র ৯৯ মিনিট। এর বেশিরভাগই ছিল কোপা দেল রে-তে। এতে করে ২০২৬ বিশ্বকাপে ব্রাজিল জাতীয় দলে জায়গা হারানোর শঙ্কা তৈরি হয়েছে তার জন্য।

গত মৌসুমে অবশ্য কোচ কার্লো আনচেলত্তির অধীনে কোপা দেল রে-তে নজরকাড়া পারফরম্যান্স দেখান এন্দ্রিক। ৬ ম্যাচে ৫ গোল করে দলকে ফাইনালে তুলতে বড় ভূমিকা রাখেন। লা লিগা ও চ্যাম্পিয়নস লিগে তার একটি করে গোলও ছিল।

তবে চলতি মৌসুমে তার অগ্রগতি থেমে গেছে। গ্রীষ্মকালীন ক্লাব বিশ্বকাপে চোটের কারণে মাঠের বাইরে থাকাকালে ‘গনজালো’-এর উত্থান রিয়ালের মূল একাদশে তার জায়গা আরও কঠিন করে দেয়।

এ কারণে লিওঁতে এই স্বল্পমেয়াদি ধারে খেলাটা এন্দ্রিকের জন্য নিজেকে নতুন করে প্রমাণের একটি গুরুত্বপূর্ণ সুযোগ। জাতীয় দলে ফিরতে হলে নিয়মিত খেলার বিকল্প নেই—এই বাস্তবতা মাথায় রেখেই তিনি সামনে এগিয়ে যেতে চান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here