বাংলাদেশি জাতীয়তাবাদের দৃঢ় কণ্ঠস্বর ও তিনবারের নির্বাচিত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া রাজনীতিতে ছিলেন আপসহীন মনোভাবের প্রতিচ্ছবি। সংকটময় সময়ে বিএনপিতে তার প্রবেশ, এবং এরপর দলের নেতৃত্ব গ্রহণের মধ্য দিয়ে তিনি হয়ে ওঠেন দেশের অন্যতম প্রভাবশালী নেতা।
১৯৮০’র দশকে স্বৈরাচারবিরোধী আন্দোলনে তার অবিচল ভূমিকা, বারবার কারাবরণ, এবং রাজনৈতিক চাপে দেশ না ছাড়ার দৃঢ় সিদ্ধান্ত তাকে ‘আপসহীন নেত্রী’ হিসেবে প্রতিষ্ঠিত করেছে। তিনি পাঁচটি জাতীয় নির্বাচনে অংশ নিয়ে প্রতিবারই জয়লাভ করেন, যা তার জনপ্রিয়তা ও রাজনৈতিক দক্ষতার প্রমাণ।
প্রধানমন্ত্রী থাকাকালীন তিনি দক্ষিণ এশিয়ার আঞ্চলিক নেতৃত্বেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। দীর্ঘ রাজনৈতিক জীবনজুড়ে ৩৭টির বেশি মামলায় গ্রেপ্তার ও কারাবন্দিত্বের মুখে পড়লেও তিনি কখনো নীতিগত অবস্থান থেকে সরে আসেননি।
আওয়ামী লীগ সরকারের সময় তার ওপর চালানো একের পর এক দমন-পীড়ন, বাসা থেকে উচ্ছেদ, ও রাজনীতি থেকে দূরে রাখার চেষ্টাও তাকে দুর্বল করতে পারেনি। জনগণ, দেশ ও গণতন্ত্রের প্রশ্নে তার অটল অবস্থান তাকে রাজনৈতিক ইতিহাসে এক অনন্য উচ্চতায় তুলে ধরেছে।










